News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুর এরোডে পূর্ব-তে শান্তিতেই চলছে ভোটগ্রহণ, ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ
Image

তামিলনাড়ুর এরোডে পূর্ব-তে শান্তিতেই চলছে ভোটগ্রহণ, ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ

চেন্নাই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): শান্তিতেই চলছে তামিলনাড়ুর এরোডে পূর্ব বিধানসভা আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। মোট ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২৩৮টি বুথে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২ মার্চ ভোট গণনা হবে।ভোটগ্রহণ যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে জন্য ২ হাজারের বেশি পুলিশ ও আধা সামরিক কর্মী মোতায়েন করা হয়েছে।

প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ইভিকেএস এলাঙ্গোভানের ছেলে থিরুমাগান এভারার মৃত্যুর কারণে এরোডে পূর্ব বিধানসভা আসনে শূন্যতা সৃষ্টি হয়। ডিএমকে-এর নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোট ইভিকেএস এলাঙ্গোভানকে প্রার্থী করেছে। এআইএডিএমকে প্রার্থী করেছে কেএস থেন্নারাসু, দলের একজন সিনিয়র সদস্য যিনি নির্বাচনী এলাকা থেকে দু’বার বিধানসভায় নির্বাচিত হয়েছেন।

সকাল সকাল ভোট দিয়েছেন ডিএমকে সমর্থিত কংগ্রেস প্রার্থী ইভিকেএস এলাঙ্গোভান। তিনি বলেছেন, “আমরা একটি বড় ব্যবধানে উপনির্বাচনে জিতব। এই নির্বাচনের ফলাফল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিফলিত হবে। আমরা উভয় নির্বাচনেই জিতব।” ভোট দিয়েছেন এআইএডিএমকে প্রার্থী কে এস থেনারসু। রাজনৈতিক নেতাদের পাশাপাশি ভোটারদের মধ্যেও যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top