News Flash

Image

মালিয়াড়ায় জঙ্গলে আগুন, এলাকায় আতঙ্ক

বাঁকুড়া, ২৭ফেব্রুয়ারি (হি. স.) : সোমবার দুপুরে বাঁকুড়ার মেজিয়া থানা এলাকার মালিয়াড়া গ্ৰামের আদিবাসী পাড়া সংলগ্ন জঙ্গলে আচমকা আগুন লাগে।মালিয়াড়া ও বানজারা গ্ৰাম দুটির মধ্যবর্তী বিস্তীর্ন এলাকা জুড়ে রয়েছে এই জঙ্গল।এই জঙ্গলে বড় বড় গাছ, বা গভীরতা সে রকম নেই।শীতের শেষ সময়ে ও বসন্তের প্রারম্ভে বন জঙ্গলে শুকনো পাতা, লতা গুল্ম জাতীয় বনজ উদ্ভিদ শুকিয়ে থাকে।আর বসন্তের শুরুতে ই গাছের পাতা ঝরে তা স্তূপীকৃত আকার ধারণ করে।সে কারনে আগুন সহজেই লেলিহান আকার ধারণ করে।

এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে হালকা ধোঁয়া নজরে আসে গ্ৰামবাসীদের।কিছু পরেই আগুন দেখতে পাওয়া যায় বলে গ্ৰামবাসীরা জানান।হাওয়া জোরে বইতে থাকায় আগুন সহজেই দ্রুত ছড়িয়ে পড়ে।এক সময় তা লেলিহান আকার নেয়।যা দেখে আদীবাসী পাড়ার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।গত বছরে ও এই জঙ্গলে এরকম আগুন লাগে।আগুন দ্রুত ছড়িয়ে আদিবাসী পাড়া পর্যন্ত ছড়িয়ে পড়ে।বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।ফের আজ জঙ্গলে আগুন লাগায় তারা সিঁন্দুরে মেঘ দেখতে শুরু করে।খবর পেয়ে মালিয়াড়া গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু তেওয়ারী, বড়জোড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাপন তেওয়ারী ঘটনাস্থলে হাজির হন।খবর দেওয়া হয় দমকলে।মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে একটি এবং বড়জোড়া থেকে আরও একটি দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন লাগার কারন জানা না গেলেও জঙ্গলে শুকনো পাতার গাদায় ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের আগুন থেকেই এই বিপত্তি বলে গ্ৰামবাসিদে্র অনুমান। ।আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top