News Flash

  • Home
  • দিনের খবর
  • খুনের ঘটনায় সাক্ষীকে হুমকি, পুলিশি নিরাপত্তা চেয়ে হাই কোর্টে
Image

খুনের ঘটনায় সাক্ষীকে হুমকি, পুলিশি নিরাপত্তা চেয়ে হাই কোর্টে

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি. স.) : ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় সাক্ষীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মৃতের পরিবারের তরফে দাবি করা হয়, শনিবার বেশ কয়েক জন দুষ্কৃতী সাক্ষীর বাড়িতে গিয়ে হুমকি দেন। পুলিশি নিরাপত্তা চেয়ে সোমবার কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। এর আগে, রবিবার বেলেঘাটায় সরকার-পরিবারের মা ও ছেলের সঙ্গে দেখা করেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

বিচারপতি রাজাশেখর মান্থা নারকেলডাঙা থানাকে নোটিস দিতে নির্দেশ দেন। সোমবার দুপুরে এই মামলার শুনানি। সোমবার শিয়ালদহ আদালতে কাঁকুড়গাছির বিজেপিকর্মী খুনের ঘটনায় তাঁর মায়ের সাক্ষ্য গ্রহণ রয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় হিংসার অভিযোগ প্রকাশ্যে আসে। ওই বছরের ২ মে ফল ঘোষণার দিন কাঁকুড়গাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিৎ সরকারের দেহ উদ্ধার করা হয়। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করে অভিজিতের পরিবার। ভাইকে খুনের অভিযোগ দায়ের করেছিলেন তাঁর দাদা বিশ্বজিৎ সরকার।

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top