News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল
Image

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। এই ঘটনায় মোট ৭ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন মহিলা রয়েছে বলে জানিয়েছেন সদরের এসডিপিও দেবপ্রসাদ রায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল রামনগর ৪ নম্বর রোডের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক সুভাষ চক্রবর্তী সেদিন সন্ধ্যায় একটি নিমন্ত্রণে গিয়েছিলেন। রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফিরে তিনি দেখতে পান, বাড়ির গেট ও ঘরের দরজা খোলা। ঘরে ঢুকে দেখেন আলমারি ভেঙে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা।

এই ঘটনায় তিনি আগরতলা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে। পরবর্তীতে অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত ৭ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে তোলা হয়েছে এবং তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। পুলিশের ধারণা, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এই গ্যাংয়ের সঙ্গে জড়িত আরও বেশ কিছু চুরির ঘটনার তথ্য সামনে আসতে পারে।

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top