News Flash

  • Home
  • দিনের খবর
  • ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
Image

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এক নির্বাচনী সভায় তিনি বলেন, “কোনও ইভিএম খারাপ হলে সেটি আবার ব্যবহার করতে দেবেন না। মেরামতির নাম করে তাতে চিপ ঢুকিয়ে কারচুপি করা হতে পারে। ভোট হয়ে গেলে ইভিএম যেখানে রাখা হবে, সেগুলি প্রাণ দিয়ে পাহারা দিতে হবে।”

একইসঙ্গে ভবানীপুরে গত সপ্তাহে বিজেপির রোডশোকে ঘিরে হওয়া উত্তেজনা নিয়েও মুখ খোলেন তিনি। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, রোডশোর জন্য বাইরে থেকে লোক আনা হয়েছিল। “আমার বাড়ির সামনে হামলা হয়েছে। আমার পোস্টারে থুতু ফেলা হয়েছে, অভিষেকের বাড়ির দিকে জুতো দেখানো হয়েছে। স্থানীয় মানুষ এর প্রতিবাদ করেছেন। এটা রাজনীতি নয়,” বলেন তিনি।

উল্লেখ্য, ওই রোডশোর সময় তৃণমূল কর্মীরা বিজেপি নেতা-কর্মীদের কালো পতাকা ও জুতো দেখান, যার জেরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে অমিত শাহকে রথ থেকে নেমে গাড়িতে করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে যেতে হয়, যেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেন।

এই ঘটনার পর নির্বাচন কমিশন ভবানীপুর এলাকায় চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে।

এদিন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রায় ৫০০ আধিকারিককে বদলি করেছে, যা রাজ্যের প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটাতে পারে। পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াকে ভোটারদের ভয় দেখানোর প্রচেষ্টা বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “কারও নাম কেটে দিলে সেটা ভয় দেখানোর শামিল। এক মাস কাজ থামানো যেতে পারে, কিন্তু ভোটের পর সব কাজ আবার শুরু হবে।”

Releated Posts

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026

স্মার্টফোন-ল্যাপটপ নয়, রাজস্থান ভোটে ফিরছে চারপাই, কেটলি আর চিমটা

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রচারের যুগে রাজস্থানের আসন্ন স্থানীয় নির্বাচন যেন নিয়ে আসছে…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top