News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী
Image

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই সন্ত্রাসের ঘটনা বাড়ছে বলে অভিযোগ শাসকদল বিজেপির।
ঘটনাটি ঘটেছে ২৭ নং পূর্ব মহুরিপুর-ভুরাতলী এডিসি আসনের অন্তর্গত হার্বাতলী এডিসি ভিলেজের কুশল চন্দ্র পাড়ায়। রবিবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ একদল উশৃঙ্খল মথা সমর্থক বিজেপি কর্মী মলিন ত্রিপুরার উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতরভাবে আহত হন তিনি।

আহত মলিন ত্রিপুরাকে প্রথমে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। উল্লেখ্য, গত ৩ এপ্রিল একই এলাকায় বিজেপির একটি নির্বাচনী জনসভা বানচাল করার অভিযোগও উঠেছিল। সেই সময় প্রচার গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।

প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “পরাজয় নিশ্চিত জেনে তিপ্রা মথা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।”
ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

কদমতলা ও গন্ডাতুইসার সাম্প্রদায়িক হিংসার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানবাধিকার কমিশনে ডেপুটেশন, বিক্ষোভ সিপিআই(এমএল)-এর

আগরতলা, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Jul 7, 2026

ঊনকোটি জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে ৬ বছরের শিশুর প্রাণ রক্ষা, চিকিৎসকদের সাফল্যে খুশি পরিবার

কৈলাশহর, ৬ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে একটি জটিল অস্ত্রোপচার করে ৬ বছর বয়সী এক শিশুর ঘাড় থেকে…

ByByReshmi Debnath Jul 7, 2026

আগামী ৫ বছরের মধ্যে গ্রামের আমূল পরিবর্তন আনার প্রয়াস নেওয়া হয়েছে: পঞ্চায়েতমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই: রাজ্য সরকার ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেয় করে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও…

ByByReshmi Debnath Jul 7, 2026

রাস্তার নির্মাণকাজে চরম অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগে জনরোষের মুখে  ঠিকাদারি সংস্থা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,৬ ই জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় রাস্তার নির্মাণকাজে চরম…

ByByReshmi Debnath Jul 7, 2026
Scroll to Top