News Flash

  • Home
  • প্রধান খবর
  • নেলোরে নৌকা দুর্ঘটনায় ৬ যুবক নিখোঁজ, শুরু অনুসন্ধান অভিযান
Image

নেলোরে নৌকা দুর্ঘটনায় ৬ যুবক নিখোঁজ, শুরু অনুসন্ধান অভিযান

নেলোর(অন্ধ্রপ্রদেশ), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : দশজনেরও বেশি বন্ধু একটি নৌকা নিয়ে বড় একটি ঝিলে যাত্রা করে ঝিলের মাঝখানে দুর্ঘটনার সম্মুখীন হয়। নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ছয় যুবক নিখোঁজ এবং অন্য চারজন সাঁতরে নিরাপদে চলে যায়। পুলিশ ও স্থানীয়দের মতে, রবিবার সন্ধ্যায় শ্রী পট্টি শ্রীরামুলু নেলোর জেলার পোদালাকুরু মণ্ডলের টোডেরুর দশ যুবক গ্রামের রত্নাগিরি ঝিলে গিয়েছিলেন ঘুরতে।

মাছ ধরার জন্য ব্যবহৃত একটি নৌকায় চড়ে মাঝখানে যাওয়ার সাথে সাথে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বিষ্ণু, কিরণ, ওন্টেরু মহেন্দ্র এবং মহেশ অল্প দূরে সাঁতরে গাছে ধরে ফেললে স্থানীয়রা তাদের তীরে নিয়ে আসে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন বালাজি, মান্নুর কল্যাণ, বাট্টা রঘু, চল্লা প্রশান্ত, আলি শ্রীনাথ এবং পি সুরেন্দ্র৷ পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে অন্ধকার হয়ে যাওয়ায় তল্লাশি অভিযান চালানো হয়নি। সোমবার সকাল থেকে ফের তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৬ যুবকের খোঁজ পাওয়া যায় নি।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top