News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাটে  ট্যাংকারের ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে মৃত্যু ১, আহত দুই
Image

কুমারঘাটে  ট্যাংকারের ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে মৃত্যু ১, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷  কুমারঘাটে পথ দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে অপর দুজন গুরুত্ব ভাবে আহত হয়েছেন৷ একটি জলের ট্যাঙ্কারের ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়৷  কুমারঘাট থানাধীন নিদেবী গার্লস সুকল সংলগ্ণ রাস্তায়  যান দুর্ঘটনায় প্রাণ গেলো এক তরতাজা যুবকের৷ কাঞ্চনবাড়ি থেকে কুমারঘাট আসার পথে গার্লস সুকল সংলগ্ণ এলাকার জলের ট্যাঙ্কারের  টট্ট০১ঙ্ঙ্গ১৫৬৬ নাম্বারের একটি গাড়ি পেছন দিক থেকে এসে বাইকটিকে সজুড়ে ধাক্কা মারে৷  এতে বাইকে থাকা ৩ যুবকের মধ্যে ১ যুবক ঘটনাস্থলেই প্রাণ হারায়৷ ঘটনা  প্রত্যক্ষ করে প্রত্যক্ষদর্শীরা দ্রুত আহতদের কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক  একজনকে মৃত বলে ঘোষণা করেন৷বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা করেন৷ জানা গিয়েছে বাইকে থাকা ৩ যুবকের বাড়ি ফটিক রায়ের কাঞ্চনবাড়ি এলাকায়৷ ঘাতক গাড়ির চালক গোকুলনগর এলাকার বাসিন্দা৷  এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়ি সহ গাড়ির চালক এবং বাইকটিকে উদ্ধার করে কুমারঘাট থানায় নিয়ে যায়৷ পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top