News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হোলি ও গণনা শান্তিপূর্ণ করতে যানবাহনের তল্লাশি
Image

হোলি ও গণনা শান্তিপূর্ণ করতে যানবাহনের তল্লাশি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ শনিবার রাজধানীর আগরতলা শহরের প্যালেস কম্পাউন্ড সংলগ্ণ এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ ও ট্রাফিক পুলিশ দ্বিচক্র যানসহ অন্যান্য যানবাহনে তল্লাশি চালায়৷  হোলি উৎসব ও ভোট গণনার পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে নড়েচড়ে বসেছে পুলিশ ও ট্রাফিক পুলিশ৷ রাজধানীর আগরতলা আর শহরে বিভিন্ন জায়গায় পুলিশ ও ট্রাফিক পুলিশ বিভিন্ন যানবাহন ও চক্র যান আটক করে তল্লাশি চালাচ্ছে এবং প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে৷ শনিবার সকাল থেকেই এই চিত্র পরিলক্ষিত হয় আগরতলা শহরে৷ এ বিষয়ে জানতে চাওয়া ফলে কর্তব্যরত এক পুলিশ অফিসার জানিয়েছেন হোলি উৎসব এবং ভোট গণনা পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পুলিশ ও ট্রাফিক পুলিশকে এক ধরনের তল্লাশি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এজন্যই পুলিশ এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে৷ আগরতলা সহ রাজ্যের সর্বত্রই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে৷ জন নিরাপত্তার স্বার্থেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন৷

Releated Posts

শিক্ষক সংকটে কাঞ্চনবাড়িতে ছাত্র-অভিভাবকদের পথ অবরোধ, স্কুলের গেটে তালা

আগরতলা, ২০ আগস্ট: তীব্র শিক্ষক সংকটের অভিযোগে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী ইংলিশ…

ByByReshmi Debnath Aug 20, 2026

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ি পুড়ে ছাই

কৈলাসহর, ২০ আগস্ট: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। কৈলাসহর গৌরনগর ব্লকের ধলিয়ারকান্দি গ্রামের বাসিন্দা বিধান চৌধুরীর…

ByByReshmi Debnath Aug 20, 2026

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top