News Flash

  • Home
  • খেলা
  • বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশনের তিন ম্যাচ আজ
Image

বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশনের তিন ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। একদিন বন্ধ থাকার পর আগামীকাল আবার ৩ ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে শক্তিশালী ইউনাটেড ফ্রেন্ডস খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে, নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে স্ফুলিঙ্গ খেলবে জে সি সি-‌র বিরুদ্ধে এবং মেলাঘরের শহীদ কাজল স্মৃতি ময়দানে সংহতি ক্লাব খেলবে শতদল সঙ্ঘের বিরুদ্ধে। আসরে জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে  মাঠে নামবে ইউনাটেড ফ্রেন্ডস এবং স্ফুলিঙ্গ। প্রথম ম্যাচে শতদল সঙ্ঘের বিরুদ্ধে জয় পেতে স্ফুলিঙ্গকে কিছুটা বেগ পেতে হলেও ইউনাটেড ফ্রেন্ডস অনেকটা অনায়াসেই জয় পেয়ে যায়। স্থানীয় মারকুটে ব্যাটসম্যান উদীয়ন বোসএবং ভিন রাজ্যের ক্রিকেটার দীপক ক্ষৈত্রীর দুরন্ত ব্যাটিংয়ে প্রথম দুই ম্যাচে অনায়াসেই জয় পায় খেতাবের অন্যতম দাবীদার  ইউনাটেড ফ্রেন্ডস। অপরদিকে প্রথম ২ ম্যাচেই পরাজয়ের তেঁতো স্বাদ পেয়েছিলো কসমোপলিটন ক্লাব। আজ ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও শক্তিশালী  ইউনাটেড ফ্রেন্ডসকে কতটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে তাতে সন্দেহ রয়েছে। এদিকে শেষ ম্যাচে জয় পেয়ে মানসিকভাবে শক্তিশালী হয়ে গেছেন জে সি সি-‌র ক্রিকেটাররা। ওই অবস্থায় আজ স্ফুলিঙ্গকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন তুষার সাহা-‌রা। সংহতি শেষ ম্যাচে পরাজিত হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে ক্রিকেটাররা। ওই অবস্থায় রাণা দত্ত-‌রা চাইছেন আজ আসরের দুই ম্যাচেই পরাজিত হওয়া শতদল সঙ্ঘকে পরাজিত করে ঘুরে দাঁড়াতে। ৬ দলই শনিবার হালকা অনুশীলন সেরে নেয়।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top