News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে স্কুল ক্রিকেট : অতনুর দুর্দান্ত বোলিংয়ে মনু দ্বাদশের টানা জয়
Image

সাব্রুমে স্কুল ক্রিকেট : অতনুর দুর্দান্ত বোলিংয়ে মনু দ্বাদশের টানা জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। বল হাতে বিধ্বংসী অতনু দত্ত। অতনু-‌র দুরন্ত বোলিংয়ে সহজ জয় পেলো মনু স্কুল। ৫ উইকেটে পরাজিত করলো নং ২ জলেফা স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব‌-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। শনিবার সাব্রুম স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মনু স্কুল টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিং নেয়। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে অতনু-‌র বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় নং ২ জলেফা স্কুলের ইনিংস। দল মাত্র ১২.‌৫ ওভার ব্যাট করে ৫৯ রান করতে সক্ষম হয়। দল অতিরিক্ত খাতে যদি ২৯ রান না পেতো তাহলে দলীয় স্কোর হয়তোবা ৩০ রানের গন্ডি পার হতো না। দলের পক্ষে একমাত্র দলনায়ক অতনু দে দুই অঙ্কের রানে পা রাখে। অতনু ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। মনু স্কুলের পক্ষে অতনু দত্ত (‌৫/‌২৩), সুরজিৎ দেবনাথ (‌৩/‌১১) এবং প্রসেনজিৎ দে (‌২/‌১৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে মনু স্কুল ১০.‌৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অমল ত্রিপুরা ১৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ (‌অপ:‌), চয়ন দত্ত ‌‌‌‌১১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং নিলয় দে ৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। নং ২ জলেফা স্কুলের পক্ষে জয়দেব মালাকার (‌২/‌৪) এবং বিজয় নাথ (‌২/‌১৩) সফল বোলার।‌‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top