News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় ক্রিকেট : আকাশদ্বীপের বোলিংয়ে জয়ী বীরবিক্রম ক্লাব
Image

সোনামুড়ায় ক্রিকেট : আকাশদ্বীপের বোলিংয়ে জয়ী বীরবিক্রম ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। দুরন্ত বোলিং আকাশদ্বীপ দাসের। পাশাপাশি বল হাতে দুরন্ত শুভ চন্দ্র দে। ওই দুই বোলারের দুরন্ত বোলিংয়ে সহজ জয় পেলো বীরবিক্রম ক্লাব। ৭ উইকেটে পরাজিত করলো শান্তিনগর প্লে সেন্টারকে। মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। মহকুমার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জয়লাভ করে শান্তিনগর প্লে সেন্টার মাত্র ৪৫ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ১২ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে কোনও ক্রিকেটার দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৬ রান করে কিষান দেবনাথ, পিন্টু শীল এবং বিশ্বজিৎ দেবনাথ। বীরবিক্রম ক্লাবের পক্ষে আকাশদ্বীপ দাস (‌৫/‌৮) এবং শুভচন্দ্র দে (‌৩/‌৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে ৮.‌৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বীরবিক্রম ক্লাব। দলের পক্ষে আকাশদ্বীপ দাস ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দেবার্পন দাস ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। শান্তিনগর প্লে সেন্টারের পক্ষে রূপঙ্কর দেবনাথ (‌২/‌১০) সফল বোলার।‌‌‌

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top