News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগরে সিপিএমের দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে বহু
Image

বক্সনগরে সিপিএমের দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে বহু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ সিপিএমের দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ৷ আহত বেশ কয়েকজন৷ সিপিএমের দুই গোষ্ঠির মধ্যে সিপিএম পার্টি অফিসের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষ৷ ঘটনা বক্সনগর বাজারের সিপিএম পার্টি অফিসের সামনে৷
জানা যায়, বক্সনগর সিপিএম পার্টি অফিসে একটি দলীয় বৈঠক ছিল শনিবার সন্ধ্যা বেলায়৷ সেখানে দলীয় নেতৃত্বরা সরকার ক্ষমতায় আসলে কি করা হবে বিভিন্ন রণকৌশল তৈরি করেন৷ আগামী ২রা মার্চ গণনা হলে সিপিএম সমর্থিত সরকার প্রতিষ্ঠিত হবে নিশ্চিত ভেবে বিভিন্ন আলোচনা করেন৷ দলীয় পার্টি অফিসের বৈঠকে দলের একপক্ষ শান্তি সম্প্রীতি শৃঙ্খলার কথা বলে৷অপর একটি দলীয় পক্ষ শান্তি-শৃঙ্খলার পক্ষে না থেকে বিভিন্ন হামলা-হজ্জতি করার কথা আলোচনা করেন৷
এই দুই দলের মধ্যেই কথা কাটাকাটি থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কলমচৌড়া থানার পুলিশ ও টি এস আর বাহিনী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷এরই মধ্যে আহত হন বেশ কয়েক জন৷ আহত হন দুপক্ষেরই লোক৷ বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

খোয়াই পুর এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন স্থানীয়রা

আগরতলা, ৪ অক্টোবর: সরকারি উন্নয়নমূলক কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে নির্মাণকাজ বন্ধ করে দিলেন এলাকার…

ByByReshmi Debnath Oct 4, 2026

বেকারত্ব, নেশা ও শূন্যপদ পূরণের দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: রাজ্যের বেকারত্ব, নেশার বিস্তার এবং সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল বাঙালি…

ByByReshmi Debnath Oct 4, 2026

ধর্মনগর-কুমারঘাটে উপযুক্ত খেলার মাঠের অভাব, ফটিকরায়ের মাঠ সংস্কারের কাজ নিয়ে উঠছে প্রশ্ন

কুমারঘাট, ৪ অক্টোবর: উত্তর জেলার সদর ধর্মনগরে এখনও পর্যন্ত একটি উপযুক্ত খেলার মাঠ গড়ে ওঠেনি বলে অভিযোগ। পুরনো…

ByByReshmi Debnath Oct 4, 2026

মধ্যরাতে ধলাইয়ে  ভূমিকম্প, কম্পনের মাত্রা ৩.৮,  ক্ষয়ক্ষতির খবর নেই

আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top