আগরতলা, ৪ অক্টোবর: মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ধলাই জেলা। জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, রবিবার রাত ১২টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ডে ধলাই জেলায় ৩.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের জেরে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি বাড়িঘর বা অন্যান্য সম্পত্তির ক্ষয়ক্ষতিরও খবর মেলেনি।
জাতীয় ভূকম্পন কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ধলাই জেলায়। ভূগর্ভের প্রায় ৩০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎস। ভূমিকম্পের খবর পাওয়ার পর জাতীয় ভূকম্পন কেন্দ্রের পক্ষ থেকে তাদের সরকারি এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়। ধলাই জেলার বিভিন্ন এলাকায় বাসিন্দারা কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোথাও কোনও প্রাণহানি, আহত হওয়া, বাড়িঘরে ফাটল বা বড় ধরনের পরিকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।


















