News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত, গ্রেফতার ১
Image

৫০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত, গ্রেফতার ১

বেলাকোবা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : পাচারের পথে জাতীয় সড়ক থেকে বুধবার পঞ্চাশ লক্ষ টাকার বার্মাটিক কাঠ বাজেয়াপ্ত করল বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতের নাম একলাম ইসলাম।

জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে মান্তাদারি বিটের ফরেস্ট অফিসার পাঞ্চালি রায় ও বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা জলপাইগুড়ি-শিলিগুড়ি ৩১ ডি জাতীয় সড়কে একটি অভিযান চালায়। রাজগঞ্জ ব্লকের সারিয়াম যশোদা হাইস্কুল সংলগ্ন জাতীয় সড়কে বনকর্মীদের দেখে কাঠবোঝাই কন্টেনারটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রায় দুই কিলোমিটার পিছু ধাওয়া করে রাজগঞ্জ ব্লকের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের টোল প্লাজার কাছে সেটিকে আটক করেন বনকর্মীরা। কাঠের কোনও বৈধ নথি না থাকায় গ্রেপ্তার করা হয় চালককে। কাঠবোঝাই কন্টেনারটি বেলাকোবা রেঞ্জের মান্তাদারি বিটে নিয়ে আসা হয়। জেরায় ধৃত জানিয়েছে গুয়াহাটি থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি। রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন, বাজেয়াপ্ত কাঠের পরিমাণ ৭০০ সিএফটি যার বাজারমূল্য ৫০ লক্ষ টাকা। বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

Releated Posts

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top