News Flash

  • Home
  • বিদেশ
  • ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে পুনরায় ভূকম্পনে মৃত্যু ৩ জনের, আহত কমপক্ষে ২১৩ জন
Image

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে পুনরায় ভূকম্পনে মৃত্যু ৩ জনের, আহত কমপক্ষে ২১৩ জন

আঙ্কারা, ২১ ফেব্রুয়ারি (হি.স.): বিপর্যয়ের দু’সপ্তাহের মধ্যে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। এবারও কম্পন অনুভূত হয়েছে সিরিয়ায়। স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চল। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩, ভূপৃষ্ঠের মাত্র ২ কিলোমিটার (১.২ মাইল) গভীরতায় ছিল উৎসস্থল। এরপর ৫.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশে, লেবাননের রাজধানী বেইরুটেও কম্পন টের পাওয়া যায়।

৬.৩ ও ৫.৮ তীব্রতার ভূমিকম্পের পর প্রায় ৩২ বার আফটারশক অনুভূত হয়। তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, তুরস্কের দক্ষিণ হাতায় প্রদেশে দু’টি নতুন ভূমিকম্পে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে ও ২১৩ জন আহত হয়েছেন। তিনটি স্থানে অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে। তুরস্কের পাশাপাশি সিরিয়া, মিশর এবং লেবাননেও অনুভূত হয়েছে কম্পন। উল্লেখ্য, এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিরিয়া এবং তুরস্ক। রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৭.৮। তার পর প্রায় ১০০ বার ‘আফটার শক’-এ কেঁপে উঠেছিল তুরস্ক আর সিরিয়া। দু’টি দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৪৬ হাজার পেরিয়েছে।

Releated Posts

ভারতীয় মশলায় শুল্ক ছাড় স্থায়ী করার দাবি মার্কিন মশলা শিল্পের

ওয়াশিংটন, ৭ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে চলার মধ্যে ভারতীয় মশলার ক্ষেত্রে…

ByByNews Desk Oct 7, 2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলা, আহত অন্তত ১০; বাংলাদেশে তীব্র নিন্দা

ঢাকা, ৬ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও পড়ুয়াদের উপর হামলার ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-তানজানিয়া সংসদীয় সহযোগিতা আরও গভীর করার আলোচনা

দার এস সালাম, ৬ অক্টোবর (আইএএনএস): তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের পার্শ্ববৈঠকে ভারত ও তানজানিয়া…

ByByNews Desk Oct 6, 2026

ভারত-কোত দিভোয়ার সহযোগিতা জোরদারে দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষায় গুরুত্ব

আবিদজান, ৬ অক্টোবর (আইএএনএস): দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা, জ্ঞান বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা আরও…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top