News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকের সমাজকে উন্নয়নের সঙ্গে যুক্ত করা বিজেপির লক্ষ্য : জে পি নাড্ডা
Image

কর্ণাটকের সমাজকে উন্নয়নের সঙ্গে যুক্ত করা বিজেপির লক্ষ্য : জে পি নাড্ডা

হাসান, ২১ ফেব্রুয়ারি (হি.স.): কর্ণাটকের কল্যাণ, কর্ণাটকের জনগণের কল্যাণ, কর্ণাটকের সমস্ত বর্গের কল্যাণ করেছে বিজেপি সরকার। আমাদের সরকারই দলিতদের জন্য ভাল করার কাজ করেছে, বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, কর্ণাটকের সমাজকে উন্নয়নের সঙ্গে যুক্ত করার বিজেপির লক্ষ্য। মঙ্গলবার কর্ণাটকের হাসানে জনসমাবেশে ভাষণ দেন নাড্ডা। সেখানে তিনি বলেছেন, কর্ণাটকের পাশাপাশি সমগ্র দেশে বিজেপির প্রতি মানুষের সমর্থন বৃদ্ধির কারণটি আমাদের বুঝতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রগতিশীল নীতি, কঠোর পরিশ্রম এবং তাঁর দরিদ্র-দরদী শাসনের জন্য তা সম্ভব হয়েছে।

নাড্ডা বলেছেন, আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি দরিদ্র, যুবসমাজ, কৃষক এবং মহিলাদের কল্যাণ নিশ্চিত করা হয়েছে, মোদী সরকারের গণমুখী নীতির ফলস্বরূপ তা সম্ভব হয়েছে। নাড্ডা আরও বলেছেন, স্বচ্ছতা অভিযান থেকে শুরু করে কৃষকদের সন্তানদের বৃত্তি প্রদান। বোম্মাইজির অধীনে কর্ণাটক সরকার একটি উন্নত কর্ণাটকের জন্য প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে কল্যাণমূলক প্রকল্পগুলির পর্যাপ্ত বাস্তবায়ন নিশ্চিত করেছে। কর্ণাটকের এবারের বাজেট প্রসঙ্গে নাড্ডা বলেছেন, এবারের বাজেটে যুবদের ক্ষমতায়ন, কৃষকদের অধিকার পুনরুদ্ধার, নারীদের সহায়তা প্রদানের পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণে সহায়তা করার বিধান রয়েছে।

Releated Posts

নতুন এফআইআর না হওয়া পর্যন্ত ধর্না চলবে, রাহুলের পাশে কংগ্রেস নেতারা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত সাহিল লোচাবের হয়ে নতুন করে এফআইআর দায়েরের…

ByBySandeep Biswas Aug 21, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আদিবাসী কল্যাণ দুর্নীতি: বিধানসভা অচল করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরু, ২১ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের আদিবাসী কল্যাণ দফতরের কথিত দুর্নীতি ইস্যুতে পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী বি. নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

তামিলনাড়ু থেকে নির্মাণসামগ্রী পরিবহনে ছাড়ের আশ্বাস, স্বস্তির আশা কেরলে

তিরুবনন্তপুরম, ২১ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে কেরলে নির্মাণসামগ্রী, বিশেষ করে মেটাল ও চুনাপাথর, পরিবহনে নিষেধাজ্ঞা থেকে কেরলকে ছাড়…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top