News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার মরশুমে হাফলঙে ‘আনন্দ মেলা’, চলছে রমরমা জুয়ার আসর, বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি
Image

উচ্চ মাধ্যমিক পরীক্ষার মরশুমে হাফলঙে ‘আনন্দ মেলা’, চলছে রমরমা জুয়ার আসর, বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

হাফলং (অসম), ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ‘আনন্দ মেলা’র নামে চলছে রমরমা জুয়ার আড্ডা। অসমের অন্যতম পাহাড়ি জেলার ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙে চলছে ‘আনন্দ মেলা’। আর এই মেলাতেই চলছে অবাধে জুয়ার আসর। মেলা চত্বরের চতুর্পার্শ্বে চলছে ঝান্ডি-মুন্ডা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জুয়ার আসর। লোকচক্ষুর সামনে এত সব ঘটলেও রহস্যজনকভাবে নজরে পড়ছে না জেলার সাধারণ বা পুলিশ প্রশাসনের।

জুয়ার আসরকে বন্ধ করতে জেলার সাধারণ বা পুলিশ প্রশাসনের বিরুদ্ধ উঠছে নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগজেলার সাধারণ বা পুলিশ প্রশাসনের। এ জন্য সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। সমগ্র রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ৩ মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। পাহাড়ি এই জেলার বিভিন্ন বিদ্যালয়েও চলছে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা। এ সময় কীভাবে জেলা প্রশাসন মেলা চালানোর অনুমতি দিয়েছে, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে মেলায় এভাবে জুয়ার আড্ডা বসায় অনেকেই টাকা-পয়সা খোয়াচ্ছেন। এ সব জুয়ার ঠেকে ১০০ টাকায় এক হাজার টাকা, ৫০০ টাকায় পাঁচ হাজার টাকা মিলবে, এমন লোভনীয় প্রস্তাবে শহরের অধিকাংশ যুবক এই জুয়ার আড্ডায় এসে সর্বস্বান্ত হয়ে বাড়ি ফিরছে। তাই আনন্দ মেলার নামে জুয়ার আড্ডা বন্ধ করতে সচেতন মহল থেকে জেলার সাধারণ এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।

Releated Posts

মণিপুরের অশান্তিকে কাজে লাগিয়ে মাদক কারবার বাড়াচ্ছে মিয়ানমারের কার্টেল, বাড়ছে উত্তর-পূর্বে বিপদ

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে ভারতীয় সংস্থাগুলির লড়াই অব্যাহত থাকলেও মিয়ানমার থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে মাদক…

ByByNews Desk Oct 6, 2026

স্বাধীনতার পর প্রথমবার নদীপথে বাংলাদেশে গেল ডিব্রুগড়ের পণ্যবাহী জাহাজ

ডিব্রুগড় (অসম), ৫ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতার পর প্রথমবার অসমের উচ্চাঞ্চল ডিব্রুগড় থেকে নদীপথে বিদেশি বন্দরের উদ্দেশে পণ্যবাহী জাহাজ…

ByByNews Desk Oct 5, 2026

বিকাশের সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন, আধুনিক স্থাপত্যে নতুন পরিচয় তুলে ধরছে অসম: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ৫ অক্টোবর (আইএএনএস): উন্নয়নের পাশাপাশি রাজ্যের সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করে এগিয়ে চলেছে অসম। আধুনিক…

ByByNews Desk Oct 5, 2026

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top