News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৃষক ও দলিত-সহ সমাজের প্রতিটি অংশের ক্ষমতায়নই বিজেপির লক্ষ্য : জে পি নাড্ডা
Image

কৃষক ও দলিত-সহ সমাজের প্রতিটি অংশের ক্ষমতায়নই বিজেপির লক্ষ্য : জে পি নাড্ডা

উদুপি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): কৃষক, দলিত, যুব সমাজ, মহিলা, উপজাতীয় মানুষ এবং সমাজের প্রতিটি অংশের ক্ষমতায়নই আমাদের লক্ষ্য। আমরা মানুষের জীবনে পরিবর্তন নিশ্চিত করছি। বললেন বিজেপির সর্বভারতীয় সভা জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার কর্ণাটকের উদুপি জেলার একটি জনসমাবেশে নাড্ডা বলেছেন, অন্যান্য সংশ্লিষ্ট উন্নয়নের সঙ্গেই কৃষি ও মৎস্য সেক্টরকেও শক্তিশালী করা হচ্ছে।

নাড্ডা বলেছেন, কর্ণাটক বিদেশী বিনিয়োগের জন্য এক নম্বর গন্তব্যে পরিণত হয়েছে। আইটি রফতানি থেকে শুরু করে প্রতিরক্ষা বিমান তৈরিতে কর্ণাটকের অবদান ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে দুর্দান্ত। বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে আমাদের সরকার কর্ণাটককে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছে। কৃষকের কথাই হোক, নারীর ক্ষমতায়নের কথাই হোক, দলিত অথবা আদিবাসী ভাই-বোনের কথাই হোক, যুবকদের নিয়েই হোক, আমরা প্রতিটি বিভাগের জন্য কাজ করেছি।
নাড্ডা আরও বলেছেন, মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশবাসীকে কোভিড-এর বিরুদ্ধে ডাবল ডোজ, বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। এটা শুধুমাত্র তাঁর দূরদৃষ্টি এবং মিশনের কারণেই আমরা সবাই এখানে মাস্ক না পরে আনন্দে দাঁড়িয়ে আছি। তিনি আমাদের ”সুরক্ষা কবচ” দিয়েছেন।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top