News Flash

Image

 বিশালগড় রেল স্টেশনে গাঁজাসহ  আটক দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ফেব্রুয়ারী৷৷  বিশালগড় রেল স্টেশনে ১৫ কেজি গাঁজা সহ আটক ২ গাঁজা কারবারি৷ আটক ২ নেশা কারবারীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ আটক দুজনেই বিহারের বাসিন্দা৷  বিশালগড় রেলস্টেশনে ১৫ কেজি গাঁজাসহ আটক বিহারের দুই গাঁজা কারবারি৷ শনিবার বিকেল চারটা ত্রিশ মিনিটে  গাঁজা সহ তাদেরকে আটক করা হয়৷জানা যায় ,বিশালগড় রেলস্টেশন থেকে আগরতলা হয়ে বিহারের উদ্দেশ্যে যাওয়ার  জন্য বিশালগড় রেলস্টেশনে অপেক্ষা করছিল৷  সন্দেহজনক ভাবে শনিবার বিকেলে  তাদেরকে গাঁজাসহ আটক করা হয়৷   রেল না পেয়ে স্টেশন থেকে বেরিয়ে আসার পথে রেল স্টেশনে দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সন্দেহ হয়৷ যখন তাদের দাঁড়াতে বলা হয় তখন তারা স্টেশন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের পেছনে দৌড়ে গিয়ে তাদেরকে আটক করে৷  তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগের মধ্যে  ১৫কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়৷৷তাদের বাড়ি বিহার৷ উদয়পুর থেকে এই শুকনো গাঁজা গুলি প্যাকেটজাত করে   ব্যাগে করে পাচার করার  জন্য নিয়ে আসছিলেন গাঁজা কারবারীরা৷ তাদেরকে তুলে দেওয়া হয় বিশালগড় থানার পুলিশের হাতে৷ আটক ২ গাঁজা কারবারি হলো  লাল বাবু কুমার ,পিতার নাম স্বদেশস্বর চৌহান, দ্বিতীয় জন  বাবলু চৌহান পিতার নাম উপেন্দ্র চৌহান৷  বিশালগড় রেলস্টেশনে এই গাঁজা কারবারিরা পুলিশের হাতে আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই রেল স্টেশন চত্বরে ছুটে আসে  স্থানীয় গাঁজা কারবারীরা৷ যারা বহুবার এনডিপিএস মামলায়  জেল  খেটেছে৷  তারা পুলিশের সাথে রফা করার চেষ্টাও চালাচ্ছিল বলে জানা যায়৷ কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে৷ তাদেরকে আগামীকাল আদালতে তোলা হবে৷

Releated Posts

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top