News Flash

  • Home
  • দিনের খবর
  • দিব্যেন্দুর অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল
Image

দিব্যেন্দুর অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : “পুলিশের কাছে আগে অভিযোগ করা হয়েছে। কোনও ক্ষেত্রেই সুরাহা মেলেনি। তাই এ বার আর পুলিশের কাছে অভিযোগ জানাব না।’’ তাঁকে হত্যার অভিযোগ সম্পর্কে এই মন্তব্য করেছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। অধ্যদিকে, দিব্যেন্দুর মতামতকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

দিব্যেন্দুর অভিযোগ পাওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে বলে তাঁর দাবি। এই বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘‘আগে আয়নার সামনে দাঁড়িয়ে, বুকে হাত রেখে বলতে বলুন তিনি এখন কোন দলে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে ব্যবহার করে জিতে সাংসদ হয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন তিনি। আগে বলুন কেন তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না? যে কোনও প্রতীকে দাঁড়িয়ে কেন তিনি নিজেকে প্রমাণ করছেন না? তার পর তাঁর মুখের কোনও কথা আমরা শুনব।’’

তৃণমূলের প্রতীকে ২০১৯ সালের লোকসভা ভোটে দ্বিতীয় বার জয়ী হয়েছেন দিব্যেন্দু। তাঁর পিতা শিশির অধিকারীও কাঁথি থেকে তৃণমূলের প্রতীকে তিন বারের সাংসদ। কিন্তু দিব্যেন্দুর দাদা শুভেন্দু অধিকারী বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেন। নন্দীগ্রাম থেকে জিতে তিনিই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। স্বাভাবিক কারণেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে অধিকারী পরিবারের।

Releated Posts

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top