News Flash

Image

মেলাঘরে শাসকদলের গ্রাম প্রধানকে মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ফেব্রুয়ারী৷৷ মেলাঘরে আক্রান্ত শাসকদলের গ্রাম প্রধান৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷  শনিবার মেলাঘরে সুব্রত দেব নামে ৪০ বছরের বিজেপি প্রধানকে ব্যাপক মারধোর করা হয় বলে অভিযোগ৷ তিন থেকে চার জন সিপিআইএম কর্মী মিলে আক্রমণ চালায় বলে অভিযোগ৷ বর্তমানে সুব্রত দেব জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ প্রধান  সুব্রত দেব অভিযোগ করেন মেলাঘর বাজারে দাঁড়িয়েছিলেন৷  সেই সময়  তিন থেকে চারজন সিপিআইএম কর্মী তাকে মারধর করে৷ মাথায় আঘাত করে৷ এতেই রক্তাক্ত হন বিজেপির প্রধান সুব্রত দেব৷ পরে অন্যান্য বিজেপি কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় বিজেপি প্রধানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷  সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়৷ বর্তমানে সুব্রত দেব জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ বিজেপির প্রধান সুব্রত দেব জানান এই আক্রমণের পর স্থানীয় বিজেপি কার্যকর্তারা তিন থেকে চার জন সিপিআইএমের কর্মীদের বিরুদ্ধে থানাতে মামলা দায়ের করেন৷  নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top