News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবাস কেলেঙ্কারির অভিযোগ, ইডির হাতে গ্রেফতার কেরালার মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব
Image

আবাস কেলেঙ্কারির অভিযোগ, ইডির হাতে গ্রেফতার কেরালার মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : শুধু পশ্চিমবঙ্গেই নয়, আবাস দুর্নীতি নিয়ে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে কেরলেও। জানা গিয়েছে, কেরলে গৃহহীনদের পাকা বাড়ি দেবার জন্য ‘লাইফ মিশন’ নামক একটি প্রকল্প চালু আছে। আর সেই প্রকল্পে বেনিয়মের জন্য এবার ইডি গ্রেফতার করেছে পিনারাই বিজয়নের প্রাক্তন প্রিন্সিপাল সচিব এম শিবশঙ্করকে। প্রসঙ্গত জানা গিয়েছে, কেরালার ত্রিশূরে গৃহহীনদের জন্য ১৪০টি আবাস তৈরি করার লক্ষ্যে একটি অলাভজনক সংস্থা রেড ক্রিসেন্ট সাড়ে ১৪ কোটি টাকা দিয়েছিল।

অভিযোগ উঠেছে, সেই টাকার মধ্যে অন্তত ৪ কোটি ৪ লক্ষ টাকা একাধিক প্রভাবশালীর পকেটে গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অফিসের দুই অফিসার স্বপ্না সুরেশ এবং পি এস সারিথকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই সন্ধান পাওয়া যায় এম শিবশঙ্করের। লাগাতার তিনদিন যাবত এস শিবশঙ্করকে জেরা চালিয়ে যাচ্ছিল ইডি। অবশেষে আজ বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।
খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিরোধীরা সরব হয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে। তাঁদের দাবি, কেরলের মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনতে হবে। তবে সেক্ষেত্রে বিরোধীদের এই দাবি কতদূর কার্যকর হবে, তা এখনই বলা যাচ্ছে না।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top