News Flash

Image

গভীর রাতে আগুনে পুড়লো ১৫০ রাবার বাগান

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি(হি.স.): আগুনে পুড়ে ছাই ১২ জন মালিকের রাবার বাগান । ধারনা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়ে ছাই রাবার বাগান।বুধবার গভীর রাতে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীবাজার থানাধীন তুলাকোনা এবং ভূমিহীন কলোনি ধুপছড়া এলাকায় ১৫০ কানি রাবার বাগান আগুনে পুড়ে ছাই হয়েছে।ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক ২কোটি টাকা হবে বলে জানান রাবার বাগানের মালিকরা ।

রাবার বাগানের জৈনিক মালিক জানিয়েছেন, আজ সকালে ১২ জন মালিক যার যার রাবার বাগানে এসে দেখতে পায় আগুন লাগার দৃশ্য।তাঁদের চেঁচামেচিতে এলাকার স্হানীয়রা জড়ো হয়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীরা। প্রতিবেশী সহ দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।কিন্তু ততক্ষনে রাবার বাগান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।তিনি আরো জানিয়েছেন ,১৫০ কানি রাবার বাগান আগুনে পুড়ে ছাই হয়েছে।অগ্নিকান্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক ২কোটি টাকা হবে বলে জানান তিনি। ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে রাবার বাগানটি ।কিন্তু এ বিষয়ে রাবার মালিকরা নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি।

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top