মালগাড়ির ধাক্কায় মৃত্যু কিশোরের

মির্জাপুর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের বিন্ধ্যাচল থানার অন্তর্গত গাইপুরা এবং বিরোহি রেলওয়ে স্টেশনের মধ্যে ডাউন লাইনে রামপুর গ্রামের সামনে রেললাইন পার হচ্ছিলেন এক কিশোর। সেই সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই কিশোরের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।

রামপুর গ্রামের বাসিন্দা আকাশ বিন্দ (১৬) ছেলে আশিস কুমার সম্প্রতি নির্মিত নতুন রেল ট্র্যাকের ডাউন লাইন পার হচ্ছিলেন। এসময় মালবাহী ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর জানাজানি হতেই পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহত আকাশ দশম শ্রেণির ছাত্র ছিল। ময়নাতদন্তের পর দেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।