News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে নাথ মিশনের উদ্যোগে বিশাল সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন
Image

ধর্মনগরে নাথ মিশনের উদ্যোগে বিশাল সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১২ মার্চ : নাথ মিশন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিবেকানন্দ সারদা শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হলো এক বিশাল নাথ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। নবগঠিত এই কমিটি ২০২৬ সালের ২৫ জানুয়ারি আত্মপ্রকাশের পর এদিন প্রথম বৃহৎ কর্মসূচির আয়োজন করেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই ধর্মনগর শহরে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের সূচনায় নাথ মিশন ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি তথা বিশিষ্ট শিক্ষাবিদ প্রণয় নাথ পতাকা উত্তোলন করেন। পরে দেবাদিদেব মহাদেব, মৎস্যেন্দ্রনাথ ও গোরক্ষনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন কমিটির সম্পাদক বিমল চন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ অনন্ত নাথ এবং সমাজপতি রাজেন্দ্র লাল নাথ। পুরোহিত অজয় নাথ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। ধর্মনগর শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এই শোভাযাত্রা। মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি তথা আসামের প্রাক্তন বিধায়ক প্রণব কুমার নাথ শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বেলা প্রায় ১১টা নাগাদ যোগসাধিকা রাণী ময়নামতী, বিমলা দেবী ও তারা দেবী স্মৃতি মঞ্চে আলোচনা সভা শুরু হয়। সভার মূল বিষয় ছিল নাথ ধর্ম, নাথ সাহিত্য ও সংস্কৃতি: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ।।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওড়িশার কিয়ারাবান্ধ মঠের মোহন্ত স্বামী শিব নাথজী মহারাজ এবং স্বামী ভক্ত নাথজী মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রতন দেবনাথ, সাহিত্যিক মিলন দত্ত, ঋষিকেশ নাথ এবং বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত ডি.এস.পি. নিহার রঞ্জন নাথসহ অন্যান্য বিশিষ্ট গুণীজন।

সারাদিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে যোগাসন প্রদর্শনী, গুণীজন সংবর্ধনা, প্রসাদ বিতরণ এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে মিশনের সম্পাদক বিমল চন্দ্র দেবনাথ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। আয়োজকদের মতে, নাথ সংস্কৃতির পুনর্জাগরণ ও প্রসারে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Releated Posts

বিলোনিয়া রেল স্টেশন থেকে উদ্ধার ২৭৫ বোতল এসকফ কফসিরাপ

আগরতলা, ১১ জুন: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিলোনিয়া রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 11, 2026

২৮ কোটি টাকার সালিশি নিষ্পত্তির পরও অসম্পূর্ণ ক্রিকেট স্টেডিয়াম, টিসিএর বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১১ জুন: ত্রিপুরার বহুল প্রতীক্ষিত ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ২৮…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতার সূচনা, অংশ নিচ্ছে ১৩টি বিদ্যালয় ও নাট্যদল

আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক দু’দিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা বুধবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে শুরু…

ByByReshmi Debnath Jun 11, 2026

মাটিবাহী ট্রাকের দৌরাত্ম্যে বেহাল বৃদ্ধিনগর–আর কে নগর সড়ক, দ্রুত মেরামতের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১১ জুন: মাটিবাহী ট্রাকের লাগামহীন যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top