নয়ডায় ডিভাইডারে গাড়ি উল্টে একজনের মৃত্যু, ৫ জন আহত

নয়ডা, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার মাঝরাতে নয়ডা সেক্টর ২৪-এ এক দুর্ঘটনায় ২৫ বছর-বয়সী মহিলার মৃত্যু হয়েছে এবং অন্য পাঁচজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গাড়িটি একটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। মৃতের নাম ভূমিকা জাদাউন, গোয়ালিয়রের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, নয়ডা সেক্টর ২৪ থানা এলাকার অধীনে রাত সাড়ে বারোটায় দুর্ঘটনাটি ঘটে। অন্য আহতদের নাম রবিন, প্রভাষ, অর্পিত, অভিষেক ও শ্বেতা।
আহত সকলকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।