News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সামনের দিকে এগিয়ে চলছে: কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী
Image

বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সামনের দিকে এগিয়ে চলছে: কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: আজ খোয়াই জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে খোয়াই জেলাভিত্তিক ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি ও অন্যান্য উন্নয়নমূলক স্কিমগুলি সম্বন্ধে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ ও সমবায় মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুরলীধর মহল। সভায় তিনি খোয়াই জেলার বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি কেমন চলছে এবং উন্নয়নমূলক কাজের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের অসমাপ্ত কাজগুলি সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি প্রকল্পগুলির মাধ্যমে সুবিধাভোগীরা উপকৃত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সবাই সরকারি সুযোগ-সুবিধা থেকে লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সুদূরপ্রসারী চিন্তাধার কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্যে ডোনার মন্ত্রক স্থাপন করা হয়। এবছর কেন্দ্রীয় বাজেটে এক লক্ষ কোটি টাকা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য বরাদ্দ করা হয়েছে। এই কারণে এই সকল পিছিয়ে পড়া রাজ্যগুলি প্রগতির পথে এগিয়ে যাচ্ছে।

সভায় খোয়াই জেলার সরকারি প্রকল্পগুলির বিস্তারিত বিবরণ সহ প্রকল্পগুলি কতটুকু বাস্তবায়িত হচ্ছে তার সচিত্র তথ্য তুলে ধরেন খোয়াই জেলার জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা বন আধিকারিক অশোক কুমার, অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অভেদানন্দ বৈদ্য এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভার শেষে কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন সমবায় সংস্থা পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করে এলাকার উন্নয়নমূলক কাজগুলি সম্বন্ধে অবহিত হন।

এরপর তিনি তুলাশিখর ব্লকে টি.আর.এল.এম.-এর লাখপতি দিদিদের সাথে মিলিত হন এবং তাদের জীবনের সাফল্যের কথা শোনেন। স্ব-সহায়ক দলের সদস্যারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। এরপর তিনি ব্লকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট, স্ব-সহায়ক দলের দিদিদের দ্বারা পরিচালিত সংযোগ ক্যান্টিন পরিদর্শন করেন। তিনি একটি পাম অয়েল উৎপাদন ক্ষেত্র, খোয়াইয়ের বাগান আয়ুষ্মান আরোগ্য মন্দির ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজও পরিদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রীর সাথে পরিদর্শনকারী প্রশাসনিক দলে খোয়াই জেলার ছয়টি ব্লকের বিডিওগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার

আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের

আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি

আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top