News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় পাল্টা অভিযোগ মন্ডল সভাপতির
Image

বিধায়ক নয়ন সরকারের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় পাল্টা অভিযোগ মন্ডল সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: স্ট্রিট লাইট বসানোকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে রাজনৈতিক বিতর্কের জেরে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সিপিআইএম বিধায়ক নয়ন সরকার-এর বিরুদ্ধে।

মঙ্গলবার এয়ারপোর্ট থানায় গিয়ে বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস এবং নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ দাস এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন।

জানা গেছে, কয়েকদিন আগে স্ট্রিট লাইট স্থাপন নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেন বিধায়ক নয়ন সরকার। ওই পোস্টে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন এবং বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেন।

তবে মঙ্গলবার পরিস্থিতি নতুন মোড় নেয়। যাঁদের বিরুদ্ধে বিধায়ক অভিযোগ তুলেছিলেন, তাঁরাই এবার থানায় গিয়ে বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, স্ট্রিট লাইট বসানো নিয়ে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকল্প অনুযায়ী সমস্ত নিয়ম মেনেই কাজ সম্পন্ন হয়েছে এবং এলাকাবাসীর সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাঁরা জানান।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। এখন পুলিশের তদন্তে শেষ পর্যন্ত কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top