News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৯ বছর পর খোয়াইয়ে খুন মামলার রায়, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত রতন দেববর্মা
Image

২৯ বছর পর খোয়াইয়ে খুন মামলার রায়, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত রতন দেববর্মা

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি:  প্রায় ২৯ বছর পর খোয়াই জেলার এক খুন মামলার রায় ঘোষণা করল আদালত। খোয়াই জেলার অতিরিক্ত জেলা ও সেশনস জজ আদালত অভিযুক্ত রতন দেববর্মাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ২৫ সেপ্টেম্বর ভোর প্রায় ৫টা নাগাদ মুদিবারি এলাকায় শ্যালিকার বাড়িতে স্ত্রী ছবি রানি দেববর্মা (২৫)-কে কুঠার দিয়ে আঘাত করে হত্যা করার অভিযোগ ওঠে রতন দেববর্মার বিরুদ্ধে। ঘটনার পর খোয়াই থানায় ৩০২ ধারায় মামলা রুজু হয় (খোয়াই থানার মামলা নং ৮২/১৯৯৬, তারিখ ২৬/০৯/১৯৯৬)। বর্তমানে আগরতলার ডেপুটি এসপি (ট্রাফিক) প্রণব দাস ছিলেন এই মামলার তদন্তকারী অফিসার।

দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি আদালত রায় ঘোষণা করে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎকালীন তদন্তকারী অফিসার দক্ষতার সঙ্গে বৈজ্ঞানিক ও চিকিৎসা সংক্রান্ত প্রমাণসহ অন্যান্য সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেন, যার ভিত্তিতেই আদালতে শক্তিশালী মামলা গঠন সম্ভব হয়। খোয়াই জেলা পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ফলেই দীর্ঘদিনের এই মামলায় শেষ পর্যন্ত ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের।

প্রায় তিন দশক পর রায় ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিচার সম্পন্ন হওয়ায় এদিন দীর্ঘকাল ধরে চলা এক খুন মামলার নিষ্পত্তি ঘটলো।

Releated Posts

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর…

ByByReshmi Debnath Aug 25, 2026

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top