News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঔরঙ্গাবাদে রাসায়নিক বিস্ফোরণে বাড়ি ভেঙে, নিহত এক ও জখম তিন
Image

ঔরঙ্গাবাদে রাসায়নিক বিস্ফোরণে বাড়ি ভেঙে, নিহত এক ও জখম তিন

মুম্বই, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার গভীর রাতে ঔরঙ্গাবাদের হারসুল এলাকার চেতনা নগরে রাসায়নিক বিস্ফোরণে বাড়ি ভেঙে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
ঘটনার খবর পাওয়ার পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং আহত তিনজনকেই নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্তে নেমেছে হারসুল থানার দল।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে হারসুল এলাকার চেতনা নগরে একটি ইটের ভাটার কাছে একটি কেমিক্যাল ভর্তি ট্যাংকার হঠাৎ করে উল্টে যাওয়ার সময় একটি বাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্যাংকার থেকে রাসায়নিক বিস্ফোরিত হয়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে বাড়িটি ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ভাবনেশ পাওয়ার নামে এক যুবকের। নন্দু পাওয়ার, চন্দা পাওয়ার ও যোগেশ পাওয়ার আহত হয়েছেন। পুলিশ ট্যাঙ্কার চালককে জিজ্ঞাসাবাদ করছে।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top