News Flash

  • Home
  • প্রধান খবর
  • আগামীকাল ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আদানি-হিন্ডেনবার্গ মামলার শুনানি
Image

আগামীকাল ১০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আদানি-হিন্ডেনবার্গ মামলার শুনানি

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : আদানি গোষ্ঠীর হিন্ডেনবার্গ রিপোর্টের বিষয়ে আগামীকাল ১০ ফেব্রুয়ারি শুনানি করবে সুপ্রিম কোর্ট। আইনজীবী বিশাল তিওয়ারি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে দ্রুত শুনানির দাবি করেন। এরপর ১০ ফেব্রুয়ারি শুনানির আদেশ দেন আদালত।
হিন্ডেনবার্গ রিপোর্ট এবং আদানি মামলায় দুটি পিটিশন দায়ের করা হয়েছে। অ্যাডভোকেট বিশাল তিওয়ারি একটি পিটিশন দায়ের করেছেন। আবেদনে বলা হয়েছে, ভারতের সার্বভৌমত্বের জন্য এটির তদন্ত হওয়া জরুরি। পিটিশনে বড় কর্পোরেট হাউসগুলিকে ঋণ অনুমোদনের জন্য নীতি তত্ত্বাবধানের জন্য একটি বিশেষ কমিটি গঠনের দাবি করা হয়েছে।

দ্বিতীয় আবেদনটি করেছেন অ্যাডভোকেট মনোহর লাল শর্মা। পিটিশনে ভারতে হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন এবং তার সহযোগীদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে তদন্তের দাবি জানানো হয়েছে। মনোহর লাল শর্মা নিরীহ বিনিয়োগকারীদের শোষণ ও প্রতারণা করার জন্য শর্ট সেলারের বিরুদ্ধে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে একটি পিটিশনও দায়ের করেছেন। শর্মার পিটিশনে শর্ট সেলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
পিটিশনে হিন্ডেনবার্গের ভূমিকার তদন্তের দাবি জানানো হয়েছে। পিটিশনে প্রশ্ন করা হয়েছে যে শর্ট সেলিং নিষিদ্ধ করা সেবি-র দায়িত্ব ছিল না কি না। আবেদনে বলা হয়েছে, গবেষণা প্রতিবেদনের পর আদানির শেয়ারের শর্ট সেলিং হয়েছে। এ কারণে শেয়ারবাজারে ব্যাপক পতন হয়েছে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top