News Flash

Image

করিমগঞ্জ জেলার যানবাহন মালিকদের যথাসময়ে রোড ট্যাক্স জমা দেওয়ার আহ্বান

করিমগঞ্জ (অসম) ৮ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলায় পরিবহণে নিয়োজিত সব ধরনের যানবাহন মালিক ও ব্যক্তিগত যানবাহনের মালিকদের তাঁদের বকেয়া রোড ট্যাক্স, বকেয়া ট্যাক্স, ব্যক্তিগত যানের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পুনর্নবীকরণ এবং বাকি ই-চালান আগামী ৩১ মার্চের মধ্যে সর্বাবস্থায় জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহণ আধিকারিক সাহাব উদ্দিন তাপাদার জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে করিমগঞ্জ জেলার জন্য সরকারের নির্ধারিত রাজস্ব সংগ্রহের লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে জেলায় বকেয়া রোড ট্যাক্স সংগ্রহ এবং যানবাহন আইন ও ধারা অমান্যকারীদের বিরুদ্ধে অপরাধী মামলা দায়ের করার বিভাগীয় অভিযান সমগ্র করিমগঞ্জ জেলা জুড়ে জোরকদমে চলছে। তাই সব যানবাহন মালিকদের জরিমানা এড়ানোর জন্য যথাসময়ে তাঁদের রোড ট্যাক্স জমা দিতে জেলা পরিবহণ বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top