News Flash

Image

আবারও ৩ দিন জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি .স.) : জেলায় বিশেষ জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্প পরিষেবা প্রদান অনুষ্ঠানে ইতিমধ্যেই একাধিক জেলায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর কর্মসূচি।

জানা গিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর তিনটে নাগাদ হেলিকপ্টারে করে জামশেদপুর থেকে রাঁচি হয়ে পুরুলিয়া আসবেন মুখ্যমন্ত্রী। সেখানেই সার্কিট হাউসে রাত্রিযাপন। পরের দিন দুপুর ১২টার সময়ে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কলেজ ও কলেজিয়েট ময়দানে প্রশাসনিক সভা তাঁর। ওই দিনই দুপুর ২টোতে পুরুলিয়া জেলার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে প্রশাসনিক সভা করবেন তিনি। রাতে পুরুলিয়া সার্কিট হাউসেই রাত্রিযাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৭ ফেব্রুয়ারি দুপুর ১১টা নাগাদ পুরুলিয়া থেকে হেলিকপ্টারে করে বাঁকুড়ায় যাবেন তিনি। বাঁকুড়াতে দুপুর ১২টা নাগাদ প্রশাসনিক সভা তাঁর।

বিশেষ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের সভা হতে পারে ভার্চুয়ালি। মুখ্যমন্ত্রী খতিয়ে দেখতে পারেন রানি শিরোমণি গড়ের রাজ্য সংরক্ষিত সৌধের কাজ। সভা হতে পারে ঝাড়গ্রাম জেলাতেও। উল্লেখ্য, আগামী ১৩ ফেব্রুয়ারি বিধানসভায় ‘বঙ্গভঙ্গ বিরোধী’ প্রস্তাব পাশ করাতে উদ্যোগী রাজ্য। অন্যদিকে, সাঁওতালদের সারি ও কুড়মিদের সারনা ধর্মকে মান্যতা দিতে বিধানসভায় একটি প্রস্তাব আনতে চলেছে রাজ্য। আর এই ফেব্রুয়ারিতেই ভূমিপুত্র-কন্যা অধ্যুষিত জঙ্গলমহলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ফোন মোদির, সবরকম মানবিক সহায়তার আশ্বাস

নয়াদিল্লি/কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বুধবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে…

ByByNews Desk Aug 26, 2026

ইউএনসিসিডি ১৭তম কনফারেন্স অব পার্টিজ-এ তৃণভূমি পুনরুদ্ধারে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের পক্ষে ভারতের সওয়াল

উলানবাটার, ২৬ আগস্ট (আইএএনএস): তৃণভূমি ও চারণভূমি পুনরুদ্ধারে স্থানীয় সম্প্রদায়কে নেতৃত্বে রেখে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর জোর দিল ভারত।…

ByByNews Desk Aug 26, 2026

জাপানি সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানগুলির সামনে ভারতের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গোয়েল

টোকিও, ২৬ আগস্ট (আইএএনএস): বাণিজ্য, শিল্প, মোবিলিটি, ব্যাংকিং ও বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যবসায়িক সম্ভাবনার…

ByByNews Desk Aug 26, 2026

ওনাম ও ঈদে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির, বার্তা সুখ-ঐক্য-সমৃদ্ধির

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): ওনাম ও ঈদে মিলাদ-উন-নবি উপলক্ষে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষকে শুভেচ্ছা জানালেন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top