News Flash

Image

নির্বাচনী ভোট প্রচারে বিজেপি প্রার্থী

আগরতলা , ৮ ফেব্রুয়ারি (হি.স): বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ৮ টাউন বড়দোয়ালী কেন্দ্রের অন্তর্গত বিজেপি মনোনীত প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রামনগর এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার জোর কদমে চালিয়েছেন। কারণ কংগ্রেসের প্রার্থী তথা আশীষ কুমার সাহার বিরুদ্ধে তাঁকে কঠিন লড়াই করতে হবে।

এদিন ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে মানিক সাহা জানিয়েছেন , অন্যান্য জায়গার মতো এই এলাকায় বিপুল সাড়া পাওয়া যাচ্ছে।তিনি আশা প্রকাশ করে বলেন, মানুষের উৎসাহ থেকে বোঝা যাচ্ছে পুনরায় রাজ্যে ভারতীয় জনতা পাটিকে প্রতিষ্ঠিত হবে।তিনি সাথে আরও আশা প্রকাশ করেন, ভারতীয় জনতা পাটির উন্নয়নই মূল লক্ষ্য এবং বিজেপি আগামীদিনে মানুষের উন্নয়ন নিয়েই কাজ করবে। এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।

ভোটারদের বক্তব্য, সমস্ত দিক বিবেচনা করে ভোট বাক্সে মত প্রকাশ করা হবে। এদিকে, আজ বিজেপি প্রার্থীর ভোট প্রচারে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের ২০ নং ওর্য়াডের কাউন্সিলার রত্না দত্ত সহ দলীয় সমর্থকরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।

Releated Posts

দুই মাসের বেতন বন্ধ, রাস্তায় নামলেন শিক্ষকরা, সোনামুড়ায় বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন

আগরতলা, ৩০ এপ্রিল: টানা দুই মাস বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়ে রাস্তায় নামতে বাধ্য হলেন এসপিকিউইএম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, থানায় লিখিত মামলা দায়ের নির্যাতিতা গৃহবধূর

আগরতলা, ৩০ এপ্রিল: স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত মামলা দায়ের…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

কালবৈশাখীর বৃষ্টিতে বড়কাঁঠালে ভেঙে গেল কৃষকের ৭ কানি ধান জমি, এলাকা পরিদর্শনে রাষ্ট্রমন্ত্রী

আগরতলা, কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সিমনা বিধানসভার বড়কাঁঠাল এলাকার কৃষকরা। টানা বৃষ্টির জেরে এলাকার প্রায় ৭…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য: ৯টি চোরাই বাইক উদ্ধার, গ্রেফতার মাস্টারমাইন্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ এপ্রিল :বাইক চুরি মামলার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। একটি নির্দিষ্ট…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top