News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় বিজেপির প্রত্যাবর্তন নিশ্চিত : মিঠুন চক্রবর্তী
Image

ত্রিপুরায় বিজেপির প্রত্যাবর্তন নিশ্চিত : মিঠুন চক্রবর্তী

আগরতলা, ৩ ফেব্রুয়ারি(হি.স) : ত্রিপুরায় বিজেপির প্রত্যাবর্তন নিশ্চিত। আজ খয়েরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রতন চক্রবর্তীর সমর্থনে রোড শো-তে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দৃঢ় প্রত্যয়ের সুরে একথা বললেন বিজেপি কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী।

এদিন তিনি বলেন, আজ সাধারন মানুষ থেকে শুরু করে বিজেপি সমর্থকদের বিপুল সমাবেশ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে গত ৫ বছরে ত্রিপুরা নতুন রূপে ফিরে এসেছে। অতীতের সমস্ত কিছু ছাপিয়ে গত ৫ বছরে ত্রিপুরায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সাথে আগামী ৫ বছরের জন্য গৃহীত কর্ম পরিকল্পনায় ত্রিপুরা দেশের শ্রেষ্ঠ রাজ্যের তালিকায় প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।

তাঁর দাবি, ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ২০১৮ সালের বিধানসভা নির্বাচনকে ছাপিয়ে যাবে। সাথে তিনি যোগ করেন, বিজেপির প্রত্যাবর্তনে ত্রিপুরায় উন্নয়নের ধারা আরও গতি পাবে।

এদিন রোড শো-তে উপস্থিত ছিলেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিধায়ক রতন চক্রবর্তী সহ দলীয় সমর্থকরা।

Releated Posts

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top