News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বোধজংনগরে ১০০ শয্যার ইএসআই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হল
Image

বোধজংনগরে ১০০ শয্যার ইএসআই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারী৷৷  রবিবার রাজধানীর বোধজংনগর এলাকায় ১০০ শয্যা বিশিষ্ট ইএসআই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়৷ ভার্চুয়ালি এই ইএসআই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ভুপেন্দ্র যাদব৷
এই উপলক্ষ্যে এইদিন শ্যামা প্রসাদ মুখার্জী সরণিস্থিত সরকারী আবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন পোষ সংক্রান্তির দিনটি একটি শুভ দিন৷ এইদিনে বোধজংনগর এলাকায় ১০০ শয্যা বিশিষ্ট ইএসআই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে৷ এই হাসপাতাল নির্মাণের জন্য বিনামূল্যে ৫ একর জায়গা প্রদান করা হয়েছে৷ অত্যাধুনিক ভাবে এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে৷ অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকবে সেখানে৷ নথিভুক্ত ১৩০০ কর্মীর পাশাপাশি শ্রমিকরা এই হাসপাতাল থেকে পরিষেবা পাবে৷ এই হাসপাতাল নির্মাণে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হবে৷ তিন বছরের মধ্যে এই হাসপাতাল নির্মাণ করা হবে৷ এইদিনের ভার্চুয়ালি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা সহ অন্যান্যরা৷

Releated Posts

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top