News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর দরিদ্রদের স্বার্থে কল্যাণমূলক প্রকল্প এগিয়ে নেওয়া হয়েছে : ভূপেন্দ্র যাদব
Image

মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর দরিদ্রদের স্বার্থে কল্যাণমূলক প্রকল্প এগিয়ে নেওয়া হয়েছে : ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): নারেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর দরিদ্রদের স্বার্থে কল্যাণমূলক প্রকল্পগুলিকে এগিয়ে নেওয়া হয়েছে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব। শুক্রবার সকালে কেন্দ্রীয় মন্ত্ৰী বলেছেন, মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দরিদ্রদের জন্য কল্যাণমূলক প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যখন জন-ধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, কংগ্রেস প্রশ্ন করেছিল এটি কী উদ্দেশ্যে কাজ করবে? বর্তমানে এটা স্পষ্ট যে জন-ধন অ্যাকাউন্ট দিয়ে, মোদীজি দরিদ্রদের মধ্যে অর্থনৈতিক অন্তর্ভুক্তি এনেছেন।কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব আরও বলেছেন, আমি অবাক হয়েছিলাম, যখন আমরা বন্যপ্রাণী আইনের অধীনে রাজ্য সরকারগুলিকে আরও অধিকার দেওয়ার কথা বলেছিলাম, তখন কংগ্রেসের জয়রাম রমেশের মত বিশিষ্ট নেতারা এর বিরোধিতা শুরু করেছিলেন। ভূপেন্দ্রর কথায়, বৃহস্পতিবারই বন্যপ্রাণী আইন পাশ করা হয়েছিল এবং যখন আমাদের বিরোধী বন্ধুরা আমাদের জিজ্ঞাসা করেছিল আমরা তাদের বলেছিলাম যে এই আইনে, সরকার সম্প্রদায়ের অধিকার (বনবাসীদের জন্য) অন্তর্ভুক্ত করেছে। তাদের পুনর্বাসন করা হয়েছে কিন্তু পুনর্বাসন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের সম্প্রদায়ের অধিকার অব্যাহত থাকবে।

Releated Posts

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারতের জাহাজ নির্মাণ শিল্পে গতি আনতে ৬৯,৭২৫ কোটি টাকার প্যাকেজ, দীর্ঘমেয়াদি অর্থায়ন ও দক্ষতা উন্নয়নে জোর

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশের জাহাজ নির্মাণ শিল্পকে আরও শক্তিশালী করতে, সামুদ্রিক অর্থায়ন বাড়াতে এবং দক্ষ জনবল তৈরি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top