News Flash

  • Home
  • দেশ
  • মোরবি সেতু বিপর্যয়ে গুজরাট সরকারকে তিরস্কার হাইকোর্টের, সমস্ত ব্রিজ সমীক্ষা করার নির্দেশ
Image

মোরবি সেতু বিপর্যয়ে গুজরাট সরকারকে তিরস্কার হাইকোর্টের, সমস্ত ব্রিজ সমীক্ষা করার নির্দেশ

মোরবি, ২৪ নভেম্বর (হি.স.): গুজরাটের মোরবি জেলায় ঝুলন্ত সেতু বিপর্যয়ের ঘটনায় গুজরাট সরকারকে তিরস্কার করল গুজরাট হাইকোর্ট। ক্ষতিপূরণ দেওয়া নিয়ে বৃহস্পতিবার গুজরাট সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে গুজরাট হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছে, মৃতের স্বজনদের দেওয়া ক্ষতিপূরণ নিতান্তই কম। হাইকোর্ট বলেছে, ক্ষতিপূরণ বাস্তবসম্মত হওয়া উচিত এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করা সময়ের প্রয়োজন।

পর্যবেক্ষণে গুজরাট হাইকোর্ট আরও বলেছে, গুরুতর আহতদের দেওয়া ক্ষতিপূরণও তুলনামূলক কম।রাজ্যকে একটি বিশদ হলফনামা দাখিল করতে এবং ক্ষতিপূরণের জন্য একটি নীতি নিয়ে আসতে বলেছে হাইকোর্ট। এদিন গুজরাট হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্যের সমস্ত সেতুর সমীক্ষা করতে হবে। হাইকোর্ট বলেছে, সেতুগুলি ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। কতগুলি সেতু একই অবস্থায় আছে তা উল্লেখ করে সব সেতুর তালিকা চেয়েছে হাইকোর্ট। হাইকোর্ট বলেছে, একটি প্রত্যয়িত রিপোর্ট থাকা উচিত এবং তা হাইকোর্টের সামনে রাখা দরকার৷

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top