News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে করিমগঞ্জ বিজেপি
Image

লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে করিমগঞ্জ বিজেপি

করিমগঞ্জ (অসম), ২১ নভেম্বর (হি.স.) : বীর লাচিত বরফুকনের ৪০০–তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে শাসক দল বিজেপি। আজ সোমবার ভারতীয় জনতা পার্টির জেলা সদর কার্যালয়ে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ বিজেপির উদ্যোগে লাচিত দিবসের দিন ঠাসা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে।

যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের জন্য জেলা কমিটি, মণ্ডল কমিটি থেকে বুথ কমিটি পর্যন্ত সবাই অংশগ্রহণ করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাচিত দিবসের দিন সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এতে বিজেপির সব কার্যকর্তা এবং সদস্য অংশগ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বীর লাচিতের ৪০০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিজেপি সরকার যে কার্যসূচি হাতে নিয়েছে এর সঙ্গে সঙ্গতি রেখে দলের তৃণমূল স্তর থেকে শুরু করে সব স্তরের সদস্যরা দিনটি উদযাপন করবে বলে সভায় জানানো হয়েছে।

লাচিত দিবস নিয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ এই সভায় জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, রাজ্য পরিবহণ নিগমের অধ্যক্ষ মিশনরঞ্জন দাস, বিশ্বরূপ ভট্টাচার্য, কৃষ্ণ দাস, শহর মণ্ডল সভাপতি কিশোর দে, জেলা সাধারণ সম্পাদক দিলীপ দাস, মণ্ডল সভাপতি পাপলু দেব, করিমগঞ্জের উপ-পুরপতি সুখেন্দু দাস, রামকৃষ্ণনগরের পুরনেত্রী প্রতিমা নাথ, শনবিল বারইগ্রামের সভাপতি অমৃত পাল সহ মণ্ডল সভাপতি এবং সব পুরো সদস্যরা উপস্থিত ছিলেন। লাচিতের ৪০০-তম জন্মজয়ন্তীতে রাজ্য এবং কেন্দ্র সরকার বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। দলের জেলা কমিটির নির্দেশ অনুযায়ী বিজেপির সব কার্যালয় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
এ দিনের সভায় সব বুথ এবং মণ্ডল কমিটির কার্যকর্তাদের জানানো হয়েছে, লাচিত দিবসের সকালে প্রত্যেকটি মণ্ডল ও বুথ কমিটি বীর লাচিতের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে। এছাড়া কেন্দ্রীয় কার্যসূচিতে সবাই অংশগ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এক প্রেস বার্তায় জেলা বিজেপি মুখপাত্র নিশিকান্ত ভট্টাচার্য খবরটি জানান।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top