News Flash

  • Home
  • বিদেশ
  • মলদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ১০ জনের
Image

মলদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ১০ জনের

মালে, ১০ নভেম্বর (হি. স.) : মলদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১০ জনের। বৃহস্পতিবার সকালের দিকে মলদ্বীপের রাজধানী শহর মালে শহরের কোয়ারু কেনডি মাগুতে একটি গ্যারেজে আগুন লাগে। আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে বিল্ডিংটি প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে ৯ জনই ভারতীয় নাগরিক এবং ১ জন বাংলাদেশি বলে আধিকারিক সূত্রে খবর।

জানা গেছে, বিল্ডিংয়ের উপরের তলা থেকে ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। সেখানে মূলত পরিযায়ী শ্রমিকদেরই আস্তানা। জানা গিয়েছে, বিল্ডিংটি একটি যানবাহন মেরামতির গ্যারেজ ছিল। আর সেই বিল্ডিংয়ের নীচের তলাতেই প্রথম আগুন লাগে। তারপর সেখানে থেকে গোটা ব্লিডিংয়ে ছড়িয়ে পড়ে। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, গোটা বিল্ডিংয়ের আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে। তবে আগুন লাগার কারণ সম্বন্ধে কিছু জানা যায়নি।
মলদ্বীপে ভারতীয় হাই কমিশন টুইট করে জানিয়েছে, ‘মালের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আমার দুঃখিত। এই ঘটনায় ভারতীয় নাগরিক সহ একাধিক মানুষের প্রাণ গিয়েছে। মালদ্বীপের কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি।’

Releated Posts

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

ওমানে ‘এমটি সেলেস্টিয়াল’-এ অসুস্থতাজনিত কারণে ভারতীয় নাবিকের মৃত্যু, মরদেহ দ্রুত দেশে ফেরাতে তৎপর ভারতীয় দূতাবাস

মাসকাট, ১৪ জুন (আইএএনএস): ওমানের দুকম বন্দরে নোঙর করা ‘এমটি সেলেস্টিয়াল’ জাহাজে অসুস্থতাজনিত কারণে এক ভারতীয় নাগরিকের মৃত্যু…

ByByNews Desk Jun 14, 2026

লন্ডনে ছুরিকাঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক, তদন্তে নেমেছে পুলিশ

লন্ডন, ১৪ জুন (আইএএনএস): ব্রিটেনের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলীয় সাউথলে ছুরিকাঘাতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় খুনের…

ByByNews Desk Jun 14, 2026

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৬১, আহত ১,৪০০-র বেশি

ম্যানিলা, ১৪ জুন (আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপের উপকূলে ৮ জুন আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top