News Flash

  • Home
  • দেশ
  • বায়ুদূষণের মধ্যেই দিল্লিতে খুলল প্রাথমিক স্কুল, উদ্বিগ্ন অভিভাবকরা
Image

বায়ুদূষণের মধ্যেই দিল্লিতে খুলল প্রাথমিক স্কুল, উদ্বিগ্ন অভিভাবকরা

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.) : সামান্য উন্নতি হলেও, এখনও পুরোপুরি দূষণ-মুক্ত হয়নি রাজধানী দিল্লি। বুধবার সকালেও দূষণ ও ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি ও লাগোয়া অঞ্চল। এই দূষণের মধ্যেই বুধবার থেকে দিল্লিতে খুলে গিয়েছে সমস্ত প্রাথমিক স্কুল। স্কুল খোলার পর ক্ষুদে পড়ুয়ারা খুশি হলেও, অভিভাবকরা কিন্তু যথেষ্ট চিন্তিত। কেউ কেউ তো আবার বলেছেন, এখনই স্কুল খোলার কোনও প্রয়োজন ছিল না।

রাতভর অনুকূল বাতাসের কারণে বুধবার সকালে দিল্লির বাতাসের গুণমান সামান্য উন্নতি হয়েছে ঠিকই কিন্তু পুরোপুরি দূষণ কাটেনি। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ২৫১ থেকে ৩৫০-র মধ্যে থাকলে বাতাসের মান ‘খারাপ’ বলা হয়। সেই হিসেবে বুধবার সকালে দিল্লির বাতাস খারাপই ছিল। সার্বিক একিউআই ছিল এদিন ৩৩৯, সকাল আটটা নাগাদ তা ছিল ৩২৩। যাইহোক, দিল্লির বাতাসে দূষণের পরিমাণ একটু কমার পর বুধবার থেকে খুলে গিয়েছে রাজধানীর সমস্ত প্রাথমিক স্কুল।

Releated Posts

২০২১-এ পরাজয়ের জেরে নন্দীগ্রামকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছিলেন মমতা: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩১ আগস্ট (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে পরাজয়ের কারণে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার পরবর্তী পাঁচ…

ByByNews Desk Aug 31, 2026

পঞ্জাবে কর্মীদের আন্দোলন দমনে ‘দ্বিচারিতা’, আপ সরকারের বিরুদ্ধে বিজেপির তোপ

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): সরকারি কর্মীদের চলমান আন্দোলন এবং সাম্প্রতিক রাজ্যব্যাপী ধর্মঘটে অংশ নেওয়া কর্মীদের শোকজ নোটিস দেওয়ার…

ByByNews Desk Aug 31, 2026

জয়পুর পুরনিগম নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির, প্রাক্তন মেয়র জ্যোতি খান্ডেলওয়ালকে টিকিট

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের জয়পুর পুরনিগম নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে সোমবার প্রার্থীদের নাম ঘোষণা…

ByByNews Desk Aug 31, 2026

পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশের দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশ এবং ইথানল-মিশ্রিত জ্বালানির সঙ্গে বিভিন্ন গাড়ির সামঞ্জস্য নিয়ে আরও স্বচ্ছতা…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top