News Flash

  • Home
  • প্রধান খবর
  • বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী গোটা দেশ, পৃথিবীর নানা প্রান্তে দেখা গিয়েছে গ্রহণ
Image

বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী গোটা দেশ, পৃথিবীর নানা প্রান্তে দেখা গিয়েছে গ্রহণ

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হল গোটা দেশ। ভারতের পাশাপাশি পৃথিবীর নানা প্রান্তে দেখা গিয়েছে গ্রহণ। ভারতেরও বিভিন্ন শহরে চাক্ষুষ করা যাচ্ছে চন্দ্রগ্রহণ। চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় চলে আসে, তখনই চন্দ্রগ্রহণ হয়। এই সময় পৃথিবীর ছায়ার গভীর অংশে প্রবেশ করে চাঁদ। কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, কোহিমা, আগরতলা, গুয়াহাটি, ভুবনেশ্বর, পটনাতেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে, আংশিক গ্রহণ দেখা যাবে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাইয়ে। মঙ্গলবারের পর তিন বছর বাদে আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৫ সালের ১৪ মার্চ।গ্রহণ শুরু হয় দুপুর ২.৩৯মিনিটে। পূর্ণগ্রাস শুরু হয় ৩.৪৬ মিনিট থেকে। ভারতে চাঁদ ওঠার সময়ে বেশির ভাগ জায়গা থেকেই গ্রহণ দৃশ্যমান হয়েছে। তবে কোন জায়গা থেকেই গ্রহণের শুরু অথবা পূর্ণগ্রাস প্রত্যক্ষ করা যাবে না বলে ভূ-বিজ্ঞান মন্ত্রক জানিয়েছে, কারন তা শুরু হয়ে যাবে চন্দ্রোদয়ের আগেই। কলকাতা, গুয়াহাটি সহ পূর্বাঞ্চলের শহরগুলিতে চন্দ্রোদয়ের সময় থেকে গ্রহণ দৃশ্যমান হবে। পরে তা ধাপে ধাপে পুরোটাই দেখা যাবে।কলকাতায় আকাশে চাঁদ ওঠার পরে ২০ মিনিট পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। আংশিক গ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ২৭ মিনিটে। সন্ধ্যে ৬টা ১৯ মিনিটে গ্রহণ পুরোপুরি ছাড়বে।

Releated Posts

মহারাষ্ট্রে এসআইআর খসড়া ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা রাহুল গান্ধীর

নয়াদিল্লি/মুম্বই, ১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 1, 2026

‘সন্ত্রাসবাদ নিয়ে দ্বৈত মানদণ্ডের জায়গা নেই’: এসসিও সম্মেলনে মোদির কড়া বার্তা

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থায়ন, নিয়োগ, মৌলবাদে প্ররোচনা এবং সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়—সন্ত্রাসবাদের পুরো ব্যবস্থাটিই ভেঙে ফেলার আহ্বান…

ByByNews Desk Sep 1, 2026

‘সব যুদ্ধের সমাধান হোক আলোচনার মাধ্যমে, যুদ্ধক্ষেত্রে নয়’: এসসিও সম্মেলনে মোদি

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সমস্ত সংঘাত ও যুদ্ধের সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমে হওয়া উচিত, যুদ্ধক্ষেত্রে নয়—মঙ্গলবার ফের…

ByByNews Desk Sep 1, 2026

‘সন্ত্রাসবাদ কারও কৌশলগত সম্পদ হতে পারে না’: এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি

বিশকেক, ১ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসবাদকে কোনওভাবেই ‘কৌশলগত সম্পদ’ হিসেবে ব্যবহার করা যাবে না বলে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top