News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবারও কড়া লকডাউনের আশঙ্কায় চিনে আইফোনের কারখানায় কাজ করতে চাইছে না কর্মীরা  
Image

আবারও কড়া লকডাউনের আশঙ্কায় চিনে আইফোনের কারখানায় কাজ করতে চাইছে না কর্মীরা  

বেজিং, ১ নভেম্বর (হি.স.): বিশ্বের বিভিন্ন দেশ থেকে করোনা বিদায় নিলেও চিনে কিন্তু বহাল তবিয়তে করোনা আবার ছড়াতে শুরু করেছে। এহেন পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে লকডাউন শুরু হয়েছে। এই অবস্থায় চিনের ঝেংঝউ প্রদেশে বিশ্বের বৃহত্তম আইফোনের কারখানাতে আর কাজ করতেই চাইছেননা কোনো কর্মী। যেকোনো মূল্যে কারখানা ছাড়ছেন তাঁরা।

সূত্রের খবর, কর্মীদের ধরে রাখতে কোন জোরজবরদস্তি না করে চার গুণ বোনাস বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ওই সংস্থা। এবং বলা হয়েছে, আগামী ১৫ই নভেম্বর পর্যন্ত কাজ করলেই এই অতিরিক্ত বোনাস পাওয়া যাবে। কিন্তু তাতেও কোনভাবেই আটকানো যাচ্ছে না কর্মীদের।

বেশিরভাগ মানুষই মনে করছেন, চিনের কড়া কোভিড নীতির জেরে লকডাউন শুরু হলে তার থেকে সহজে নিস্তার পাওয়া যাবে না। আর সেই আশঙ্কাতেই কর্মীরা দ্রুত কারখানা থেকে বাড়ি ফিরতে চাইছেন। সেক্ষেত্রে তাঁরা বেড়াজাল টপকাতেও দ্বিধাবোধ করছেন না। ইতিমধ্যেই এরকম একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এবং যে ভিডিওটি লকডাউনের ভয়াবহতা আরও স্পষ্ট করে দিয়েছে।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে যখন গোটা বিশ্বে ব্যাপকভাবে দাপট চালাচ্ছিল করোনা, সে সময় সংক্রমণ কিন্তু দ্রুত নিয়ন্ত্রণে আনে চিন। কিন্তু এবার যেন পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাচ্ছে। একের পর এক শহরে ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। আর করোনা বাড়তেই শুরু হয়েছে কড়া নিষেধাজ্ঞা। তবে জানা যাচ্ছে, বর্তমান পরিস্থিতিতে চিনের আমজনতার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছে।

Releated Posts

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026

কংগ্রেস-এসপি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে, মোদী সরকার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে: যোগী আদিত্যনাথ

নয়াদিল্লি/ফতেহপুর, ২৫ জুলাই (আইএএনএস): সমাজবাদী পার্টি (এসপি) এবং কংগ্রেস ছাত্র-যুবদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে বলে শনিবার অভিযোগ করলেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top