News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির অভিযোগ, উবার ব্যবহার করতেই বাধার মুখে যাত্রীরা
Image

আগরতলা বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির অভিযোগ, উবার ব্যবহার করতেই বাধার মুখে যাত্রীরা

আগরতলা, ২৫ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের বাইরে ফের যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর অটোচালকদের একাংশের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে একাধিক যাত্রীর দাবি, বিমানবন্দর থেকে উবার বুক করে বের হতে গেলেই কিছু অটোচালক আপত্তি জানাচ্ছেন, অশোভন আচরণ করছেন এবং যাত্রীদের অস্বস্তিকর পরিস্থিতির মুখে ফেলছেন।

এমনই এক যাত্রীর অভিযোগ, শনিবার বিমানবন্দর থেকে উবার ব্যবহার করতে গিয়ে তিনিও একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন। তাঁর দাবি, অ্যাপের মাধ্যমে বুক করা গাড়িতে উঠতে গেলে কয়েকজন অটোচালক বাধা দেন, যার জেরে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

উল্লেখ্য, এর আগেও আগরতলা বিমানবন্দরে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি পরিষেবা ব্যবহারকে কেন্দ্র করে যাত্রী হয়রানির অভিযোগ সামনে এসেছে। একই সঙ্গে, যাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরে উবার-এর মতো অ্যাপ-ভিত্তিক পরিবহন পরিষেবা চালুর উদ্যোগের কথাও অতীতে জানিয়েছিল রাজ্য সরকার।

যাত্রীদের একাংশের দাবি, বিমানবন্দরের বাইরে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। পাশাপাশি, যাত্রীরা যাতে নির্বিঘ্নে নিজেদের পছন্দের পরিবহন পরিষেবা ব্যবহার করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করার দাবিও উঠেছে।

Releated Posts

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top