News Flash

Posts of - September 14, 2022

Accident:চলন্ত ট্ৰেন থেকে পড়ে পাথারকা‌ন্দি‌তে মৃত্যু যাত্রীর

পাথারকা‌ন্দি‌ (অসম), ১৪ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দির দক্ষিণ রেল গেটের কাছে চলন্ত ট্রেন থে‌কে পা পিছ‌লে নীচে প‌ড়ে মৃত্যু হয়েছে এক যাত্রীর। নিহত যাত্রীকে বারইগ্রাম এলাকার বান্দরকোণা গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ড ইসলামপুর গ্রামের বা‌সিন্দা, ক্ষুদ্র ব্যরবসায়ী আব্দুল মান্নান (৫০) বলে শনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গে‌ছে, আজ বুধবার বি‌কেল তিনটা নাগাদ আগরতলা-শিলচর প্যাসেঞ্জার ট্রেনে করে চুড়াইবা‌ড়ি থে‌কে বা‌ড়ি ফির‌ছি‌লেন আব্দুল মান্নান। তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলেন। ট্রেনটি পাথারকান্দি ‌স্টেশ‌নে ঢোকার প্রায় ৫০ মিটার আগে দরজা থেকে পা পিছ‌লে ‌চলন্ত ট্রেনের নীচে প‌ড়ে যান। নীচে পড়ে তি‌নি রে‌লের চাকার সংস্প‌র্শে আসায় পেটের না‌ড়িভু‌ড়ি বে‌রি‌য়ে পড়ে। বাম হাত দু টুকরো হয়ে গেছে। ট্রেন চলে গেলে স্থানীয়দের সহযোগিতায় তা‌কে পাথারকান্দি প্রাথ‌মিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়‌নি। প্রাথমিক চিকিৎসা চলাকালীন হাস‌পাতালের বেডেই মৃত্যুর কো‌লে ঢ‌লে প‌ড়েন আব্দুল মান্নান। তার সাথে একটি বাজারব্যাগ ও কিছু কাগজ পত্র পাওয়া গে‌ছে। পরে রেল পু‌লিশ মৃত‌দেহের ময়না তদ‌ন্তের জন্য। ক‌রিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে পাঠিয়েছে।

ByByadmin Sep 14, 2022

Covid 19:একদিনে করোনা আক্রান্ত ২৭৫

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.): গত কয়েকদিন ধরেই ২৫০- র উপরে রয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৭৫। বুধবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে। স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭৫ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২১,০৯,৯৫২। করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে ২১,৪৮৫। একদিনে সুস্থ হয়ে উঠেছে ২০৮। ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২০,৮৬,৫১৬। ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৮৯ শতাংশ। একদিনে করোনা পরীক্ষা হয়েছে ০৮,০৬৮। যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,৩৯৭, ৫৭১।

ByByadmin Sep 14, 2022

Death:বিহারের বাঙ্কায় বজ্রপাতে ভাই-বোনসহ তিনজনের মৃত্যু

বাঙ্কা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বিহারের বাঙ্কা জেলার জয়পুর থানার অন্তর্গত কোলহাসার পঞ্চায়েতের বাথনাভারন গ্রামে বজ্রপাতে বুধবার এক বৃদ্ধ ভাই ও বোন সহ তিনজন মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মাসুদন যাদব (৭০), তাঁর বোন বাসন্তী দেবী (৭৫) এবং সোনি কুমারী (১২) গ্রামের বাসিন্দা মারা গেছেন। ঘটনার সময় উপরের সবাই গবাদি পশু নিয়ে বাইরেছিলেন। তারপর বজ্রবিদ্যুৎ সহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই নিহতের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে জয়পুর থানার অফিসাররা দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

ByByadmin Sep 14, 2022

Begusarai:বেগুসরাইতে বন্দুকবাজের হানা, ৩০ কিমি রাস্তায় চলল গুলি, মৃত এক

বেগুসরাই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বিহারের বেগুসরাইতে বাইকে চেপে এসে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। গুলি মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন আরও ১১ জন। এই ঘটনায় গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই সাতজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। গুলিচালনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী ও বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং বুধবার এই ঘটনায় আহতদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ আচমকাই একটি বাইকে চেপে আসে দু’জন যুবক। ব্যস্ত সময়ে বাজারে উপস্থিত জনতার দিকে তাক করে গুলি ছুঁড়তে থাকে তারা দু’জন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান স্থানীয় মানুষজন। প্রাণভয়ে পালাতে থাকেন তাঁরা। দোকান খোলা রেখেই বিক্রেতারাও পালিয়ে যান। ঘটনাস্থলেই গুলি লেগে মৃত্যু হয় একজনের। আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা গুলি চালাতে চালাতে পালিয়ে গিয়েছে দুই আততায়ী। এখনও পর্যন্ত তাদের ধরতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশের তরফে বলা হয়েছে, যথেষ্ট পরিমাণে নজরদারি থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। কাজে গাফিলতির অভিযোগে অবিলম্বে সাতজন পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে।

ByByadmin Sep 14, 2022
Image Not Found

Dr Mohan Bhagwat : আমরা একটি প্রাচীন বৌদ্ধিক ঐতিহ্যের অংশ: ডঃ মোহন ভাগবত

আহমেদাবাদ, ১৪ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জ্ঞানের উজ্জ্বল ঐতিহ্যের কথা উল্লেখ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডক্টর মোহন ভাগবত…

ByByadmin Sep 14, 2022

ED:মুম্বইয়ের বুলিয়ান মার্কেটে ইডি হানা, ৯১.৫ কেজি সোনা এবং ৩৪০ কেজি রুপো বাজেয়াপ্ত

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মুম্বইয়ের বুলিয়ন মার্কেটে অভিযান চালিয়ে ৯১.৫কেজি সোনা এবং ৩৪০ কেজি বাজেয়াপ্ত করেছে। এর মোট মূল্য ৪৭.৭৬ কোটি টাকা বলে জানা গেছে। সূত্রের মতে, গত সপ্তাহ থেকে ইডি পারেখ অ্যালুমিনেক্স লিমিটেড কোম্পানির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্ত করছে। একই তদন্তের সময় গোপন খবরের ভিত্তিতে বুধবার ইডি একটি তল্লাশি অভিযানের সময় মেসার্স রক্ষা বুলিয়নের প্রাঙ্গনে একটি ব্যক্তিগত লকারের চাবি খুঁজে পায়। এই লকারগুলির তল্লাশির সময় ইডি দেখতে পায় যে সঠিক নিয়ম না মেনে লকারগুলি চালানো হচ্ছে। লকার চত্বরে কোনও সিসিটিভি বা কোনও রেজিস্টার ছিল না। ইডি যখন লকারগুলি তল্লাশি করে তখন তারা ৭৬১টি লকার খুঁজে পায়, যার মধ্যে ৩টি মেসার্স রক্ষা বুলিয়নের। লকার তল্লাশির সময় দুটি লকারে ৯১.৫কেজি সোনা এবং ১৫২ কেজি রুপো উদ্ধার করে। এছাড়াও, মেসার্স রক্ষা বুলিয়নের চত্বর থেকে অতিরিক্ত ১৮৮ কেজি রূপাও উদ্ধার করা হয়েছে। এই সমস্ত সোনা ও রূপা ইডি বাজেয়াপ্ত করেছে। ইডি মেসার্স রক্ষা বুলিয়ন এবং মেসার্স ক্লাসিক মার্বেলের ৪টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল।

ByByadmin Sep 14, 2022
Scroll to Top