News Flash

  • Home
  • খেলা
  • Kuntal Ghosh:প্রাক্তন ক্রিকেটার কুন্তল প্রয়াত
Image

Kuntal Ghosh:প্রাক্তন ক্রিকেটার কুন্তল প্রয়াত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। মারা গেলেন প্রাক্তন ক্রিকেটার কুন্তল ঘোষ। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিলো মাত্র ৩৬ বছর। বুধবার বিকেলে জি বি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েকদিন আগেই কোমড়ে চোট পেয়েছিলো। এরপর ভর্তি ছিলেন হাসপাতালে। সেখান থেকে বাড়িতে ফিরে আবার ১০ সেপ্টেম্বর ভর্তি  হয়েছিলেন জি বি হাসপাতালে। ১২ সেপ্টেম্বর কিছুটা সুস্থ হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছিলেন। বুধবার সকাল থেকেই শ্বাস কষ্ট জনিত রোগে ভুগছিলেন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেননি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এবং মেয়েকে রেখে গেছেন। টেনিস ক্রিকেট প্রিয় ছিল কুন্তলের। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত ক্রিকেটে ইউ বি এস টি, হার্ভে এবং পোলস্টার ক্লাবের হয়েও খেলেছিলেন ওই বাঁ হাতি ব্যাটসম্যানটি। প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা কৃষ্ণনগর এলাকায়। কৃষ্ণনগর ক্লাবের পক্ষ থেকেও শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি শোক এবং গভীর সমবেদনা জানানো হয়েছে। রাতেই শেষ কৃত্য সম্পন্ন হয় কুন্তলের।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top