News Flash

  • Home
  • প্রধান খবর
  • ED:মুম্বইয়ের বুলিয়ান মার্কেটে ইডি হানা, ৯১.৫ কেজি সোনা এবং ৩৪০ কেজি রুপো বাজেয়াপ্ত
Image

ED:মুম্বইয়ের বুলিয়ান মার্কেটে ইডি হানা, ৯১.৫ কেজি সোনা এবং ৩৪০ কেজি রুপো বাজেয়াপ্ত

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মুম্বইয়ের বুলিয়ন মার্কেটে অভিযান চালিয়ে ৯১.৫কেজি সোনা এবং ৩৪০ কেজি বাজেয়াপ্ত করেছে। এর মোট মূল্য ৪৭.৭৬ কোটি টাকা বলে জানা গেছে।

সূত্রের মতে, গত সপ্তাহ থেকে ইডি পারেখ অ্যালুমিনেক্স লিমিটেড কোম্পানির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের তদন্ত করছে। একই তদন্তের সময় গোপন খবরের ভিত্তিতে বুধবার ইডি একটি তল্লাশি অভিযানের সময় মেসার্স রক্ষা বুলিয়নের প্রাঙ্গনে একটি ব্যক্তিগত লকারের চাবি খুঁজে পায়। এই লকারগুলির তল্লাশির সময় ইডি দেখতে পায় যে সঠিক নিয়ম না মেনে লকারগুলি চালানো হচ্ছে। লকার চত্বরে কোনও সিসিটিভি বা কোনও রেজিস্টার ছিল না। ইডি যখন লকারগুলি তল্লাশি করে তখন তারা ৭৬১টি লকার খুঁজে পায়, যার মধ্যে ৩টি মেসার্স রক্ষা বুলিয়নের। লকার তল্লাশির সময় দুটি লকারে ৯১.৫কেজি সোনা এবং ১৫২ কেজি রুপো উদ্ধার করে। এছাড়াও, মেসার্স রক্ষা বুলিয়নের চত্বর থেকে অতিরিক্ত ১৮৮ কেজি রূপাও উদ্ধার করা হয়েছে। এই সমস্ত সোনা ও রূপা ইডি বাজেয়াপ্ত করেছে। ইডি মেসার্স রক্ষা বুলিয়ন এবং মেসার্স ক্লাসিক মার্বেলের ৪টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল।

Releated Posts

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

অন্যের প্রাণ বাঁচাতে নিজের জীবন বাজি রাখেন ভারতীয়রা: ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, ১৭০ প্রাণ বাঁচানোর সাহসিকতার প্রশংসা

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): জীবন-মরণ পরিস্থিতির মুখোমুখি হয়েও ফ্লাইদুবাইয়ের বিমানে থাকা ১৭০ জনের প্রাণ রক্ষা করা ভারতীয় পাইলট…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top