News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরও ৫৪৬১ তীর্থযাত্রী জম্মু থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা
Image

আরও ৫৪৬১ তীর্থযাত্রী জম্মু থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা

নয়াদিল্লি, ১৫ জুলাই ( হি.স.) : শুক্রবার ভোর ৪টার নাগাদ জম্মুর বেস ক্যাম্প ভগবতী নগর থেকে ৫৪৬১ অমরনাথ তীর্থযাত্রীর আরেকটি দল পাহালগাম এবং বালতালের উদ্দেশ্যে রওনা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে একদিনের জন্য স্থগিত থাকার পর পহেলগাম এবং বালতাল রুটে আবার শুরু হয়েছে।

কড়া নিরাপত্তার মধ্যে ভগবতী নগর থেকে ছোট-বড় ২২০ গাড়ির একটি ব্যাচ পাঠানো হয়েছিল। এই ব্যাচে ৫৪৬১ জন তীর্থযাত্রীদের মধ্যে ১১৬৭ জন মহিলা, ৪০ জন শিশু, ৮৯ জন সাধু, ১১ জন সাধবী রয়েছে। এই শিবির থেকে এখনও পর্যন্ত ৯৮,৮৮৩ তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এদিন ৭ হাজারের এরও বেশি তীর্থযাত্রীকে পহেলগাম এবং বালতাল রুট হয়ে শ্রী অমরনাথের পবিত্র গুহায় পাঠানো হয়েছে। পাঁচ হাজার তীর্থযাত্রীকে বালতাল থেকে এবং ২১২৫ জনকে নুনওয়ান বেস ক্যাম্প থেকে পহেলগাম হয়ে পাঠানো হয়েছিল। খারাপ আবহাওয়ার কারণে পহেলগাম রুট দিয়ে যাওয়া ভক্তদের চন্দনওয়াড়িতে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের রামবনের ক্যাফেটেরিয়া মোড়ে প্রবল বৃষ্টিতে ভূমিধসের কারণে চন্দ্রকোটে অমরনাথগামী যানবাহন বন্ধ হয়ে গেছে।

Releated Posts

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026

পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানে আমেরিকা-ইরান সমঝোতাকে স্বাগত মোদির, শান্তি ও স্থিতিশীলতা ফেরার আশা ভারতের

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top