News Flash

  • Home
  • প্রধান খবর
  • Agneepath Project:অগ্নিপথ প্রকল্প নিয়ে বিরোধীদের সঙ্গে সাক্ষাৎ রাজনাথের, প্রতিরক্ষা মন্ত্রী বললেন দারুণ হয়েছে বৈঠক
Image

Agneepath Project:অগ্নিপথ প্রকল্প নিয়ে বিরোধীদের সঙ্গে সাক্ষাৎ রাজনাথের, প্রতিরক্ষা মন্ত্রী বললেন দারুণ হয়েছে বৈঠক

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ‘ফলপ্রসূ’ বৈঠক করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠক শেষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দারুণ বৈঠক হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিরোধী দলের নেতারা ছিলেন এই বৈঠকে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে অগ্নিপথ প্রকল্পের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সন্দেহ স্পষ্ট করেন।

প্রতিরক্ষা সচিব, তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। রাজনাথ সিংয়ের পৌরহিত্যে প্রতিরক্ষা সংক্রান্ত কমিটিতে ২০ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ১৩ জন লোকসভা এবং প্রায় ৭ জন রাজ্যসভা থেকে প্রায় সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ রয়েছে। লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ এবং তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সদস্যদের মধ্যে রয়েছেন।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top